নবীন নিউজ, ডেস্ক ০৫ নভেম্বার ২০২৪ ১১:০৩ পি.এম
ইসলামী মহাসম্মেলন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা পরিষ্কার করে দিয়েছে আয়োজনের স্বেচ্ছাসেবীরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ শেষে এই কার্যক্রম পরিচালনা করেছেন তারা।
সমাবেশে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়া ইমরান নামের একজন জানান, সম্মেলনে বিশাল সংখ্যক জমায়েত হওয়ায় প্রাথমিকভাবে আমরা সুষ্ঠু পরিচালনা করতে পারিনি। তবে সম্মেলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরে থাকা পলিথিন, কাগজ, বোতলসহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগে সাড়া দিয়ে অন্যান্য স্বেচ্ছাসেবীরাও আমাদের সাথে কাজ করেছেন।
এদিকে দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সম্মেলনের জন্য বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা করলেও এই উদ্যোগের প্রশংসা করেছে তাদের অনেকেই।
আশরেফা খাতুন নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার নিজের ফেসবুক প্রোফাইলে পরিষ্কার কার্যক্রমের ছবি শেয়ার করে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলীগের ছেলেরা নোংরা ক্যাম্পাস পরিষ্কারের কাজ করছে। দায় এড়িয়ে গেল না দেখে ভালো লাগলো। ক্যাম্পাস থেকে সমাবেশের লোকজন চলে যাওয়ার পরপরই কাজ শুরু করেছে।
মুহাম্মদ ইয়াসিন হাসান শাকিল নামের একজন লিখেছেন, সুন্দর চিন্তা ও কর্ম! আপনার সুন্দর কর্মই ইসলামের দিকে দাওয়াহ হতে পারে। আচরণ এবং কাজ সুন্দর করা মানে আপনার ও ইসলামের গ্রহণযোগ্যতা তৈরি করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত ‘দ্য বিউটি অব ডিইউ ক্যাম্পস’ নামক একটি ফেইসবুক পেইজ থেকে পরিষ্কার পরিচ্ছনতার ছবি পোস্ট করা হয়েছে। এই ছবির ক্যাপশনে বলেছে, সেন্ট্রাল লাইব্রেরি, টি.এস.সি., কলা ভবন, কার্জনহল ও এর আসে পাশের এলাকা পরিষ্কার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলিগের সাথীরা।
এই পেইজের পোস্টটিই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিজস্ব টাইমলাইনে শেয়ার করে স্বেচ্ছাসেবীদের প্রশংসা করছেন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন