শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

নির্বাচনের প্রস্তুতি: কমিটি পুনর্গঠন করছে বিএনপি

নবীন নিউজ, ডেস্ক ০৫ নভেম্বার ২০২৪ ১০:৪৩ এ.এম

সংগৃহীত ছবি

নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এজন্য সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন ইউনিটে মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন করছে দলটি। নীতি নির্ধারকরা বলছেন, ভোটের আগেই কেন্দ্রীয় কাউন্সিল করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। একইসঙ্গে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতেও চলছে সাংগঠনিক পুনর্গঠন।

দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে দেশের অন্যতম বড় দল বিএনপি। এ সময়ে তারা নির্যাতন ও নিপীড়নের কবলে পড়েছেন। গুম-খুনের শিকার হয়েছেন দলটির লাখো নেতা-কর্মী। এমনকি দলটির নির্বাহী কমিটি থেকে নীতি নির্ধারক পর্ষদের সংগঠকরাও জেল-জুলুমের শিকার হয়েছেন।

গত ৫ আগস্টের অভ্যুত্থানের পর এখন অনেকটা স্বাধীনভাবেই রাজনীতিতে সরব বিএনপি। দলটির অনেকে ছাড়াও পেয়েছেন জেল থেকে। দলটির নীতি নির্ধারকরা বলছেন, তাদের চোখ এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকেই।
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখন যদি বলা হয় যে আপনারা কখন নির্বাচন চান? এই নির্বাচনের জন্যই তো আমরা লড়াই করছি। তাই বিতর্ক না বাড়িয়ে সরকারের দায়িত্ব হচ্ছে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেয়া, যেই নির্বাচনে জনগণ স্বাচ্ছন্দ্যে ভোট দেবেন। যেসব রাজনৈতিক দল জনগণের মুখোমুখি হওয়ার সামর্থ্য নেই, তারা নানা ধরনের কথা বলতে পারেন। যেমন: এখনো সময় হয়নি, আরও সময় লাগবে, আরও পরিবর্তন দরকার- এ ধরনের কথা তারা বলতে পারেন।

ইতোমধ্যে ভেঙে দেয়া মহানগর কমিটিগুলো আংশিক পুনর্গঠন করেছে বিএনপি। চলছে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন। জাতীয় নির্বাচনের আগেই কেন্দ্রীয় কাউন্সিলও করার প্রস্তুতিও শুরু হয়েছে।

দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চোধুরী বলেন, ‘আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন জেলায় ইতোমধ্যে আমাদের কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব উঠে আসার প্রক্রিয়া শুরু করেছি। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। নির্বাচনে যাওয়া, নির্বাচন করা, জনগণের মতামতের আস্থার ভিত্তিতে রাজনীতি করাই হচ্ছে বিএনপির রাজনীতি।’

বসে নেই দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনও। কমিটি পুনর্গঠনসহ সারা দেশে চলছে কর্মিসভা।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সময় সংবাদকে বলেন, ‘ইতোমধ্যেই ছাত্রদল ৩৮টি সাংগঠনিক টিম গঠন করেছে। আগামী কয়েক মাসের মধ্যে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা সাংগঠনিক স্ট্রাকচার শক্তিশালী করব। কেন্দ্রের অধীনে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং মহানগর ও জেলার যে ইউনিটগুলো রয়েছে, সেগুলোর কাজ আমরা ইতোমধ্যে শুরু করেছি।’

ছাত্রদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন,  পার্টির সর্বোচ্চ মহলের একটি বার্তা তৃণমূলের কাছে যেমন পৌঁছে দেয়ার চেষ্টা করছি, তেমনি দলকে গোছানোর ক্ষেত্রেও পর্যবেক্ষণ করছি। মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোকে সাংগঠনিক নতুন ভিত দেয়ার জন্য পর্যবেক্ষণ করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন, দুঃসময়ের নেতাকর্মীরাই কিন্তু দলের সম্পদ।  

স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘গত ১৫/১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। যাদের রক্ত ঝরেছে, তাদের মূল্যায়ন করব না তো বসন্তের কোকিলদের মূল্যায়ন করব? সেটা কখনো হতে পারে না। আমরা অবশ্যই ত্যাগী এবং যারা রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছেন, তাদেরকে কমিটিতে ভালো জায়গায় রাখাব।’

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্র থেকে তৃণমূল- সব পর্যায়ের সংস্কার চলছে বলেও জানান বিএনপি নেতারা।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন