নবীন নিউজ ডেস্ক ০২ নভেম্বার ২০২৪ ১০:৫৫ এ.এম
সংগৃহীত ছবি
বিদ্যুৎহীন হয়ে পড়েছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পুরো দ্বীপের হাজারো মানুষ। হঠাৎ বিদ্যুতের এমন বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন দ্বীপবাসী।
সেন্টমার্টিনে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ব্লু-মেরিন এনার্জি লিমিটেড জানিয়েছে, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যা কারণে বিদ্যুতের এমন বিপর্যয় হয়েছে।
ব্লু-মেরিন এনার্জি লিমিটেড থেকে এক বার্তার মাধ্যমে জানানো হয়েছে, গত শনিবার (২৬ অক্টোবর) থেকে বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যার সার্ভারে সমস্যা দেখা দেয়। যার কারণে রিচার্জ দেয়া সম্ভব হচ্ছে না। চীন ও বাংলাদেশের সফটওয়্যার প্রোগ্রামার যৌথভাবে সমস্যা নিরসনে চেষ্টা করে যাচ্ছে। সাময়িক এ সমস্যার জন্য তারা দুঃখও প্রকাশ করেছে।
এদিকে, বিদ্যুৎ না থাকায় ডিজেলচালিত জেনারেটর দিয়ে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের ব্যাটারি চার্জ দিচ্ছেন সেন্টমার্টিনের সাধারণ মানুষ।
সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, সেন্টমার্টিনের মানুষ এখন আইসিইউতে আছেন। সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই। এদিকে সাগরে মাছ ধরা বন্ধ। পর্যটক আসা নিষিদ্ধ। জাহাজ চলাচল বন্ধ। একমাত্র হাসপাতালের কার্যক্রম বন্ধ। সব রুটি-রোজগারের পথ বন্ধ।
জসিম উদ্দিন শুভ নামে আরেক বাসিন্দা বলেন, সন্ধ্যা থেকে আলোহীন। পুরো দ্বীপ অন্ধকারে। মোবাইলে চার্জ নেই। এভাবে চলতে থাকলে দ্বীপের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। নিজেদের জীবন বাঁচাতে ডিজেলচালিত জেনারেটর দিয়ে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের ব্যাটারি চার্জ করছি আমরা।
আব্দুর রহমান নামে আরেক বাসিন্দা বলেন, দ্বীপের মানুষ খুব কষ্টে আছেন। নেই বিদ্যুৎ, নেই রোজগার। আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। দ্বীপের বাসিন্দাদের বাঁচাতে দেশের মানুষের সহযোগিতা চাই।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন