শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

কুমিল্লা সিটির ভোটে তাহসীন বাহার জয়ী

নবীন নিউজ ডেস্ক ০৯ মার্চ ২০২৪ ০৭:৫৩ পি.এম

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ নেতা তাহসীন বাহার বিজয়ী হয়েছেন। বাস প্রতীকে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।

আজ শনিবার সকাল থেকে দিনভর এই উপনির্বাচনে ভোট গ্রহণ হয়। বিকেলে কুমিল্লা জিলা স্কুল মিলনায়তন থেকে ফল ঘোষণা করা হয়।

সন্ধ্যা সোয়া সাতটায় সিটি করপোরেশনের ১০৫টি কেন্দ্রের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। তিনি মেয়র উপনির্বাচনে তাহসীন বাহারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। 

তাহসীন বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন। তিনি কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের মেয়ে।

২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন হওয়ার পর দুই দফায় মেয়র ছিলেন বিএনপি নেতা মনিরুল হক। ২০২২ সালের নির্বাচনে তাঁকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের নেতা আরফানুল হক।

আরফানুল হক গত বছর ডিসেম্বরে মারা যাওয়ায় এই সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন হলো।

উপনির্বাচনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি নুর-উর রহমান মাহমুদও প্রার্থী হয়েছিলেন। তিনি হাতি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

এ ছাড়া কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিনও প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ছিলেন ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। ভোটকেন্দ্র ১০৫টি। এই সিটি করপোরেশনে এবারও ভোট গ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে। এই উপনির্বাচনে ভোট পড়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন