কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোটাররা ভোট দিচ্ছেন।
দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা সিটি নির্বাচনে ২৫ শতাংশ এবং ময়মনসিংহ সিটিতে ২৭ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের অ্যাপসে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এদিকে কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সুজন নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) ভোটগ্রহণ চলাকালে ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অপরদিকে ময়মনসিংহ সিটি করপোরেশনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চললেও ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ভোটাররা। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙুলের ছাপ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন তাদের অনেকে। নগরীর বেশ কয়েকটি কেন্দ্রে এমনটাই অভিযোগ করেছেন ভোটাররা। এতে ভোটগ্রহণে ধীরগতি লক্ষ্য করা গেছে।
ভোটের বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সকালে কুমিল্লা সিটি নির্বাচনের একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন