নবীন নিউজ ডেস্ক ১৫ অক্টোবার ২০২৪ ০৩:৪২ পি.এম
ছবি- সংগৃহীত।
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে থাকা বাংলাদেশি ১৬ জন জেলেকে দেশে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেরত আসা জেলেরা হলেন- মো. ইসমাইল (২৭), আব্দুল হাফেজ (২৮), আজিজুর রহমান (৪৫), আবু হেনা (৪০), আলী (৪০), আরাফাত (৩০), মো. হেলাল (২৮), আমান উল্লাহ (৫০), নবী হোসেন (২৮), মো. সলিমুল্লাহ (৪৫), মো. ইউনুস (৫২), মো. সাগর (২২), মো. সেলিম (২৮), দিল মোহাম্মদ (২৭), রহিম উল্লাহ (৫২) এবং মো. জয়নাল (৫৫)।
লে. কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ জানান, গত ২৮ সেপ্টেম্বর কক্সবাজারের নুনিয়াছড়া ফিশারি ঘাট থেকে ১৬ জন জেলে একটি ট্রলারে করে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। মাঝ সাগরে গত ৫ অক্টোবর সন্ধ্যায় সশস্ত্র ডাকাত দল তাদের ওপর আক্রমণ এবং মারধর করে ট্রলারের ডেকে বন্দি করে রাখেন। গত ৭ অক্টোবর ভোরে তাদেরকে মিয়ানমারের একটি চরে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
পরে জেলেরা মিয়ানমারের সাধারণ জনগণের মাধ্যমে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে এবং প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় তাদের কাছে আত্মসমর্পণ করেন। প্রায় ৬ দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত ১৩ অক্টোবর বিষয়টি পরিবারের পক্ষ থেকে বিজিবিকে অবগত করা হয়।
পরে বিজিবি মিয়ানমার আরাকান আর্মির সঙ্গে সমন্বয় করে সোমবার সন্ধ্যায় নাফ নদী সীমান্ত দিয়ে ১৬ জন জেলেকে বাংলাদেশে ফেরত আনেন। আইনি প্রক্রিয়া শেষে জেলেদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেন। এমন প্রশংসনীয় উদ্যোগের জন্য বিজিবিকে ধন্যবাদ জানান ফেরত আশা জেলেদের স্বজনেরা।
ফিরে আসা জেলে সলিম উল্লাহ জানান, বঙ্গোপসাগরের মাঝ সাগরে ডাকাতরা আমাদের অবর্ণনীয় নির্যাতন করেছে। প্রাণে বেঁচে থেকে দেশে পরিবারের কাছে ফিরতে পারার আশা আমাদের কারো ছিল না। আল্লাহ রহমত আমাদের দেশের বিজিবির সহযোগিতায় আমরা প্রাণে বেঁচে ফিরে এসেছি। তাই আমরা বিজিবির প্রতি কৃতজ্ঞ।
নবীন নিউজি/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন