নবীন নিউজ, ডেস্ক ১৪ অক্টোবার ২০২৪ ১১:২১ পি.এম
সরকার আগামীকাল থেকে রাজধানীতে ওপেন মার্কেট সেলের (ওএমএস) আওতায় আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া বলেন, নির্দিষ্ট আয়ের মানুষদের স্বস্তি দিতে আমরা প্রথমবারের মতো পচনশীল পণ্য যেমন আলু, ডিম, পেঁয়াজ, পটল শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি শুরু করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, সরকার রাজধানীতে একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে কিছু সবজি বিক্রি করবে।
আগামীকাল খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন ও কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া উপস্থিত থাকবেন।
কৃষি সচিব বলেন, আমরা আগামীকাল বেলা ১১টায় আবদুল গনি রোডে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক কার্যালয়ের সামনে আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রির উদ্বোধন করব। প্রতি কেজি আলু ৩০ টাকা, প্রতি ডজন ডিম ১৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা এবং সবুজ শাকসবজি বিদ্যমান বাজারদরের চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ কম দামে বিক্রি হবে।
কৃষি সচিব বলেন, মন্ত্রণালয় সরাসরি কৃষকদের কাছ থেকে পচনশীল আইটেম যেমন আলু, ডিম, পেঁয়াজ এবং পটল সংগ্রহ করবে এবং শহরের নির্দিষ্ট স্থানে ওএমএসের মাধ্যমে বিক্রি করবে। আগামী দুই সপ্তাহের জন্য আইটেম বিক্রির জন্য কমপক্ষে ২০টি স্থান নির্ধারণ করা হয়েছে এবং যদি পাইলট প্রকল্প সফল হয় তবে বিক্রয় পয়েন্ট এবং দিনের সংখ্যা বাড়ানো হবে।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাদের মধ্যে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে। এতে বলা হয়, এগ্রিকালচারাল মার্কেটিং বিভাগ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেবে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন