নবীন নিউজ, ডেস্ক ১৪ অক্টোবার ২০২৪ ১১:১১ এ.এম
খুলনায় বেসামাল হয়ে উঠেছে ডিমের বাজার। পাইকারি ১০০ ডিম বিক্রি হচ্ছে ১ হাজার ২৭০ টাকায়। আর খুচরা প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ টাকায়। যদিও সরকার প্রতি পিস ডিমের মূল্য নির্ধারণ করে দিয়েছে ১১ টাকা ৮৭ পয়সা। তবে বাজারে এর কোনো প্রতিফলন নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনায় প্রতিদিন ৪ লাখ পিস ডিমের প্রয়োজন হয়। জেলায় উৎপাদন হয় ১ লাখ ৭৫ হাজার পিসের মতো। যা প্রয়োজনের তুলনায় কম। চাহিদা মেটাতে পার্শ্ববর্তী জেলা বাগেরহাট ও রাজশাহী থেকে ডিম আনতে হচ্ছে।
পোল্ট্রি মালিক সমিতির মহাসচিব ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী এস এম সোহরাব হোসেন বলেন, খুলনায় বাজার ব্যবস্থাপনা নেই বললেই চলে। এছাড়া বন্যার পানিতে জেলার ৬০টি ফার্ম তলিয়ে গেছে। ফলে ডিমের উৎপাদন কমে গেছে। এতে বাইরে থেকে প্রায় সোয়া ২ লাখ পিসের মতো ডিম আমদানি করতে হচ্ছে।
ডিমের দাম বৃদ্ধির জন্য দেশি-বিদেশি কয়েকটি কোম্পানিকে দায়ী করে তিনি বলেন, এ সকল কোম্পানি দেশে বাচ্চা উৎপাদন থেকে শুরু করে বাজারে ডিম সরবরাহ করে থাকে। ডিমের দামও তারা ইচ্ছেমত বাড়ায়।
তিনি অভিযোগ করে বলেন, বড় বড় কোম্পানিগুলো সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেলেও মাঠ পর্যায়ের খামারিরা সেটা পান না। এ সময় ডিমের দাম কমানোর জন্য মুরগির খাবার ও বাচ্চার দাম কমানোর পাশাপাশি খামার বাড়ানোর দাবি জানান তিনি।
নগরীর ডালমিল এলাকার বাসিন্দা ওসমান গণি বলেন, ভারত থেকে ডিম আমদানি করা হলেও খুলনায় তার কোনো প্রভাব পড়েনি। তাহলে ভারত থেকে ডিম আমদানি করে লাভ কী? প্রতি পিস ডিম (বাদামি রঙের) ১৫ টাকায় কিনতে হচ্ছে।
ডিম ব্যবসায়ী রাসেল বলেন, দীর্ঘদিন ধরে ডিমের বাজার চড়া। মোবাইলফোনের মাধ্যমে সিন্ডিকেট চক্র ডিমের দাম নির্ধারণ করে থাকে। পাইকারি ও খুচরা বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করলে দাম নিয়ন্ত্রণে থাকবে।
পাইকগাছা উপজেলার ফুলবাড়িয়া এলাকার খামারি প্রতিষ রায় বলেন, এক মাসের ব্যবধানে মুরগীর খাবার বস্তায় ১০০ টাকা বেড়েছে। এছাড়া একদিনের বাচ্চা ৯৫-১০০ টাকায় কিনতে হচ্ছে। যা ডিমের দাম বৃদ্ধির অন্যতম কারণ।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন