এমএলএম প্রতারণার শিকার তিন নারী। ঘটনাচক্রে সাধারণ সেই তিনজন নারীর একসঙ্গে হওয়া। অতঃপর সেই প্রতারণার টাকা ফিরে পাওয়ার সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিনেমা ‘ক্রিমিনালস’।
সিনেমাটি বানিয়েছেন ফরহাদ আহমেদ। প্রধান তিন নারী চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন, রুকাইয়া জাহান চমক ও নীল হুরের জাহান।
গল্পে দেখা যাবে, বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান শহরের তিন প্রান্তের তিন বয়সি নারী একত্রিত হয়েছে একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হবে আইন-হতে হবে ক্রিমিনাল।
চুমকি, নীলা আর বীথির পথ সহজ না। ব্যক্তিজীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে তাদের বর্তমান পদক্ষেপ; তেমনই লক্ষ্য অর্জিত না হলে তাদের ভবিষ্যৎও হয়ে পড়বে অনিশ্চিত।
দারুণ দোলাচলের ভেতর তারা হয়ে ওঠে একটা টিম। ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে; যে এতদিন নিজেকে রেখেছে সবার ধরাছোঁয়ার বাইরে। একদিকে জীবনের টানাপড়েন, অন্যদিকে অসম্ভব বাধা, দুটোকে অতিক্রম করে চুমকি, নীলা আর বীথি কি সত্যি তাদের লক্ষ্য অর্জন করতে পারবে? নাকি কেবলই অপরাধী হয়ে, ক্রিমিনাল পরিচয়েই তারা থেকে যাবে আজীবন?
এমন গল্পেই এগিয়ে যাবে সিরিজটি। এতে আরো অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা। নির্মাতা সূত্রে জানা গেছে, আজ থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাচ্ছে ‘ক্রিমিনালস’।
নবীন নিউজ/জা
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’