নবীন নিউজ, ডেস্ক ০৮ অক্টোবার ২০২৪ ০৯:০৬ এ.এম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম জানিয়েছেন, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮২ জন মারা গেছেন।
সোমবার (৭ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
নুরজাহান বেগম জানান, গত বছর একই সময়ে (জুলাই থেকে সেপ্টেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৪৩ জন মারা যান।
তিনি বলেন, ডেঙ্গু ক্রমান্বয়ে বাড়ছে। আমাদের সব জায়গায় হাসপাতালগুলোকে অ্যালার্ট (সতর্ক) করে দেয়া আছে যাতে ডেঙ্গুর প্রকোপ কমানো যায়। আমরা চেষ্টা করছি সকলকে সচেতন করতে। বিভিন্ন জায়গায় সবার সঙ্গে কথা বলছি যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা যায়।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের হাসপাতালগুলোর ভেতর থেকে নানা অভিযোগ আছে। এর মধ্যে একটি হলো- একটি গোষ্ঠী বিভিন্ন ধরনের অবৈধ কাজ করে। সেগুলো নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। ওষুধ বিক্রির অভিযোগ ছিল, সেগুলো যাতে না করে সে বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিভিন্ন সিন্ডিকেট ভেঙে দেয়া হচ্ছে।
তিনি বলেন, ঢাকা মেডিকেলের ওপর চাপ কমাতে কুর্মিটোলা হাসপাতালের ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে। আমাদের কমিউনিটি ক্লিনিকের কর্মীদের আরও বেশি প্রশিক্ষণ দেয়া, নার্সদের আচারণগত প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা। এই কমিউনিটি ক্লিনিকের কর্মীদের গত কয়েক মাস বেতন হচ্ছে না। তাদের বেতন দেয়ার জন্য যে প্রস্তাব ছিল সেটা পাস না হওয়ায় তারা তিন মাস বেতন পাচ্ছে না। আমি আগামী কেবিনেটে সেটা নিয়ে যাবো। যাতে তাদের বেতনের ব্যবস্থা করা যায়।
নুরজাহান বেগম বলেন, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন করে ডাক্তার থাকার কথা থাকলেও কোথাও তিনজন আবার কোথাও চারজন রয়েছেন। আবার চিকিৎসা দেয়ার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। এরকম নানা সমস্যা আছে। ধীরে ধীরে এসবের সমাধান করতে হবে।
তিনি বলেন, আমাদের অনেক হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার না থাকায় নতুন করে আমি আর হাসপাতালের অনুমোদন দেবো না। পুরোনো যেগুলো আছে সেগুলোর সমস্যা আগে সমাধান করবো।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন