নবীন নিউজ ডেস্ক ০৭ অক্টোবার ২০২৪ ১০:৪৩ এ.এম
সংগৃহীত ছবি
থমকে গেলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন। সম্ভাব্য দিনক্ষণও চূড়ান্ত করতে পারছে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রকল্পের বাস্তবায়নে ধীরগতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এতে সরকার রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর আশাহত প্রবাসীদের দাবি, দ্রুত চালু করা হোক বিশ্বমানের এ টার্মিনাল।
প্রকল্পের কাজ শেষ না হতেই অনেকটা তড়িঘড়ি করে গত বছরের ৭ অক্টোবর বেশ ঘটা করেই সফট ওপেনিং করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। কথা ছিল, এক বছর পর চলতি মাস থেকে শুরু হবে যাত্রীসেবা। কিন্তু পুরোটাই যেন এখন ধোঁয়াশায় আচ্ছন্ন।
অভিযোগ রয়েছে, প্রকল্পে এ ওপেনিং অনুষ্ঠানের ব্যয় ধরা না থাকলেও শুধু রাজনৈতিক বিলাসিতায় মোটা অংকের অর্থ খরচ করতে হয়েছে বেবিচককে। সে সময় ১০ শতাংশ কাজ বাকি রয়েছে জানিয়ে এক বছরে তা শেষ করার কথা বলেছিল কর্তৃপক্ষ। তবে সবই যেন অসারের তর্জন-গর্জন।
বেবিচক সূত্র বলছে, বছর পার হলেও চূড়ান্ত হয়নি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি পার্টনার; বাকি মেশিন টু মেশিন সংযোগের কাজও।
টার্মিনালের ২ লাখ ৩০ হাজার বর্গমিটার অবকাঠামো দৃশ্যমান হলেও সেবা কবে নাগাদ শুরু হবে -- তা নিয়ে বিশেষজ্ঞরাও কিছু বলতে পারছেন না।
এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম সময় সংবাদকে বলেন, উদ্বোধনের পর অনেক দিন পার হয়ে গেছে। এখনও কিন্তু বুঝতে পারছি না, কবে নাগাদ সেবা শুরু হতে পারে। এটির সঙ্গে আমাদের অনেক কিছুই জড়িত আছে। তাই সেই জায়গাটাতে হাত দেয়া দরকার।
খাতসংশ্লিষ্টরা বলছেন, এটি দ্রুত চালু হলে শুধু সরকারের লাভ নয়, নতুন গতি পাবে এভিয়েশন ও পর্যটন শিল্পও।
এ বিষয়ে ট্যুর হাব ট্র্যাভেলসের সিইও সুলতান মাহমুদ বলেন, ফ্লাইট বেশি কভার করতে পারলে আরও অনেক এয়ারলাইন্স বাংলাদেশে আসবে। এতে পর্যটনশিল্পে যেমন ইতিবাচক প্রভাব পড়বে, তেমনি হোটেল ব্যবসায়ও লাভ হবে।
এদিকে, দীর্ঘ অপেক্ষার পালা শেষ করে টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরাও। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশায় নির্মিত এ টার্মিনাল শুধু যাত্রী পারাপারের জন্য নয়, বাণিজ্য সম্প্রসারণ ও রাজস্ব আয়ে গতি বাড়ানো ছাড়াও এটি এভিয়েশন খাতে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াবে বলছেন সংশ্লিষ্টরা।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন