নবীন নিউজ ডেস্ক ০৭ নভেম্বার ২০২৪ ১০:০২ এ.এম
সংগৃহীত ছবি
বাংলাদেশ থেকে পালিয়ে চীনে যাওয়ার সময় ধর্ষণ মামলার আসামি দুই চীনা নাগরিককে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন আদালতে তাদের হাজির করা হলে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার দুইজন হলেন- ওয়াং চাও ইয়াং ওরফে আব্দুর রহমান (২৮) ও ওয়াং জাওফিং (৪৫)।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আদালত পরিদর্শক জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গাজীপুর নগরীর কাশিমপুর থানাধীন মোজার মিল এলাকার সাদিকুলের বাড়িতে ভাড়া থেকে ব্যবসা করতেন চীনের তিন নাগরিক ওয়াং চাও ইয়াং, ওয়াং জাওফিং ও ইয়াং জিং। চুল দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির কারখানা রয়েছে তাদের। ওই বাড়ির পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন ঢাকার আশুলিয়ার ৪০ বছর বয়সের এক নারী। তিনি এক সন্তানের জননী। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর গত জুলাই মাসে ওই নারী চীনের নাগরিক ওয়াং চাও ইয়াং ওরফে আব্দুর রহমানকে বিয়ে করেন। বিয়ের মাসখানেক পর গত ২৩ আগস্ট রাতে স্বামীর সহায়তায় অপর দুইজন তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় স্বামীসহ বিদেশি ওই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে গত ২৭ আগস্ট থানায় মামলা করেন ওই নারী। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। মঙ্গলবার দুপুরে পালিয়ে চীনের উদ্দেশে দেশত্যাগের সময় ইমিগ্রেশন পুলিশ ওয়াং চাও ইয়াং এবং ওয়াং জাওফিংকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাদের কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জিএমপির কোর্ট ইন্সপেক্টর জাহিদুল ইসলাম জানান, বুধবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন আদালতে গ্রেপ্তার দুই চীনা নাগরিককে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন