মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আন্দোলনকালে ১৭ কারাগারে বিদ্রোহ, পালিয়েছে ২০০০ বন্দি

নবীন নিউজ ডেস্ক ০৬ অক্টোবার ২০২৪ ০১:২৭ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরে দেশের কারাগারগুলোতে নজিরবিহীন বিদ্রোহের ঘটনা ঘটে। এ সময় কারারক্ষীদের গুলিতে ১৩ জন বন্দি নিহত হন। আহত হন দুই শতাধিক কারারক্ষী। কারগারের অস্ত্র, গোলা বারুদ থেকে শুরু করে চাল-ডাল পর্যন্ত লুট করা হয়।

নরসিংদী কারাগারে আগুন দিয়ে এমনভাবে পোড়ানো হয়, বোঝার উপায় নেই এটি কারাগার। 

কারা সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশের ১৭টি কারাগারে বিদ্রোহের ঘটনা ঘটে। এর মধ্যে পাঁচটি কারাগার থেকে দুই হাজারের বেশি বন্দি পালিয়ে যান। তাঁদের মধ্যে অনেক বন্দি ফিরে আসেন।

অনেককে গ্রেপ্তার করা হয়। এখনো ৫০০ বন্দি পলাতক বলে জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।
কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা।

এ সময় পাঁচজন কারারক্ষী আহত হন। কারাগারে থেকে ফাঁসির আসামি জঙ্গিসহ পালিয়ে যান ৮২৬ জন বন্দি। কারাগারজুড়ে অগ্নিসংযোগ করে ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্র ও গুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 

এ সময় অনেক বন্দি কারাগার থেকে পালিয়ে যেতে না চাইলে তাঁদের জোর করে বের করে দেওয়া হয়।

ঘটনার পর অনেক বন্দি আবার কারাগারে ফিরে আসেন। কিন্তু দুই দিন পর্যন্ত তাঁদের কারাগারে নিয়ে রাখার মতো অবস্থা ছিল না।
কারা সূত্র জানায়, আন্দোলনের সময় ১৭টি কারাগারের মধ্যে আটটি কারাগার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পাঁচটি কারাগার থেকে বন্দি পালিয়েছেন। কারাগার থেকে জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৮ জন পালিয়ে যান। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিলেন ৯ জন। এখন পর্যন্ত ৭০ জনের মতো বিচারাধীন জঙ্গি পলাতক রয়েছেন। এ ছাড়া খোয়া যাওয়া ৬৫টি অস্ত্র উদ্ধার হয়েছে। এখনো ২৭টি অস্ত্রের হদিস মেলেনি। আন্দোলনের সময় বিভিন্ন কারাগারে বিশৃঙ্খলায় ২৮২ জন কারারক্ষী আহত হন।

কারা মহাপরিদর্শক জানান, কারাগার থেকে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। যেগুলো উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান চলছে।

কারা সূত্র জানায়, গত জুলাইয়ে অভ্যুত্থানে উত্তাল ছিল বাংলাদেশ। আগস্টে সরকার পতনের এক দফা দাবি আদায়ের মাধ্যমে তা থিতু হয়। দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট বিটিভিতে এ সংবাদ দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দিরা। ৬ আগস্ট সফলও হয় অন্তত দেড় হাজার বন্দি। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে দেড় হাজার বন্দি পালানোর আগেই ১৯ জুলাই নরসিংদীর কারাগার থেকে পালিয়ে যান ৮২৬ জন বন্দি।

কারাগারগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর ঘটনা ঘটে কাশিমপুর ও জামালপুর কারাগারে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে গত ৮ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ শুরু করেন বন্দিরা। তাঁরা গেট ভেঙে ও দেয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাধ্য হয়ে দেয়াল টপকাতে যাওয়া বন্দিদের ওপর কারারক্ষীরা গুলি ছোড়েন। গুলিতে ছয় বন্দি নিহত হন। এর পরও কারাগারটি থেকে ২০৯ বন্দি পালিয়ে যেতে সক্ষম হন।

একই দিন দুপুরে জামালপুর কারাগারের ভেতর বন্দিরা বিদ্রোহ শুরু করেন। এক পর্যায়ে বন্দিদের দুই পক্ষের মধ্যেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা গুলি চালাতে বাধ্য হন। এতে ছয় বন্দির মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরো একজন। এ ঘটনায় জেলার ও তিন কারারক্ষীসহ আরো ১৯ জন আহত হন।

একই দিন কুষ্টিয়া জেলা কারাগার ফটকের তালা ভেঙে শতাধিক বন্দি পালিয়ে গেছেন। বন্দিদের মারধরে প্রায় ২৫ কারারক্ষী আহত হন। অন্যদিকে গত ৭ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে আটক হওয়া আসামিরা রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সিরাজগঞ্জ কারাগার থেকে মুক্ত হওয়ার সময় অন্য আসামিরাও মুক্ত হওয়ার জন্য কারা অভ্যন্তরে বিক্ষোভ শুরু করেন, যা ছিল নজিরবিহীন ঘটনা।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন