৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর কাজের স্বীকৃতি প্রদান এবং নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠাসহ নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর বিশ্বজুড়ে দিনটি পালিত হয় বিশ্বজুড়ে। কোনও কোনও দেশে নারী শ্রমিক দিবস হিসেবেও দিনটি পালিত হয়।
‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এটাই নারী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়। নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকেও নানাবিধ উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহ্ববান জানাতে এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতি বছরই সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা আয়োজন অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আয়োজনে আছে নারী সংগঠন নারীপক্ষ।
‘মোরা আকাশের মতো বাধাহীন’ শীর্ষক অনুষ্ঠানটি বিকেল সাড়ে চারটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আয়োজনে কাঙালিনী সুফিয়া, চিরকুটসহ আরও অনেকের পরিবেশনা থাকবে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাসদের সহযোগী নারী সংগঠন জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আহ্ববায়ক আফরোজা হক রীনা-এর সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে একটি আলোচনা সভা শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া আজ শ্রমজীবী নারীর অধিকার নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। তোপখানা রোডের নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে তিনটায়।
নবীন নিউজ/ফা
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন