বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

কৃত্রিম সংকট করে চালের দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা

নবীন নিউজ, ডেস্ক ০২ অক্টোবার ২০২৪ ০১:৪৫ পি.এম

সংগৃহীত ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে দোলাচল পরিস্থিতিতে রয়েছে প্রশাসন। অন্তর্বর্তী সরকারের দুই মাস পার হতে চলেছে। প্রশাসনে শৃঙ্খলা পুরো ফেরেনি; এর সুযোগ নিচ্ছেন অসাধু চাল ব্যবসায়ী ও মিল-মালিকরা। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও গেল দেড় মাসে মানুষের খাদ্যের প্রধান অনুষঙ্গ চালে প্রতি কেজিতে অন্তত আট টাকা দাঁও মেরেছেন ব্যবসায়ীরা।

বাজারে সাধারণত তিন ক্যাটাগরির চাল পাওয়া যায়। মোটা চালের মধ্যে রয়েছে স্বর্ণা, চায়না ইরি ও ব্রি-২৮; মাঝারি চালের জাতগুলো হচ্ছে পাইজাম, লতা ও পারিজা এবং সরু চালের মধ্যে রয়েছে নাজির, কাটারিভোগ ও জিরাশাইল। সাধারণ মানুষের চাহিদার বা পছন্দের মোটা জাতের চালের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, মিলাররা চালের মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করেছেন। ফলে বাজারে সরবরাহ কমেছে। অধিকাংশ চালের আড়তের মালিকের কাছে চাল না থাকারও প্রভাব পড়ছে। মোটা জাতের চালের দাম দ্রুত বাড়ছে। মৌসুম না থাকাকেও দাম বাড়ার কারণ মনে করছেন তারা।

রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে মোটা জাতের চাল পাওয়া গেলেও পাইকারি বাজার ঘুরে মোটা চাল তেমন দেখা যায়নি। হাতেগোনা কিছু দোকানে স্বর্ণা জাতের চাল পাওয়া গেলেও সেগুলো আগের কেনা চাল।  অনুসন্ধান এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে খুচরা বাজারে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে ব্রি-২৮ ও পাইজাম জাতের চাল। স্বর্ণা প্রতি কেজি খুচরায় ৫৭-৫৮ এবং ব্রি-২৮ ও পাইজাম চাল প্রতি কেজি ৫৮-৬০ টাকা। সরু চালের মধ্যে রয়েছে নাজির ও কাটারিভোগ। খুচরা বাজারে প্রতি কেজি ‘মিনিকেট’ নামধারী চাল ৭০-৭৫ এবং নাজির বা কাটারি ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের চালের পাইকার নোয়াখালী রাইস ট্রেডার্সের কর্ণধার মো. শাওন আহমেদ বলেন, ‘৫ আগস্টের পর বাজারে চালের দাম বাড়ছে। সরু জাতের চালের দাম নতুন করে তেমন একটা না বাড়লেও মোটা জাতের সব ধরনের চালের দাম কেজিতে পাঁচ-সাত টাকা বেড়েছে। স্বর্ণা জাতের ৫০ কেজির এক বস্তা চালে ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০, ২৫০ টাকা বেড়ে প্রতি বস্তা পাইজাম বিক্রি হচ্ছে ২ হাজার ৭৫০ ও সব থেকে বেশি ৩০০ টাকা বেড়ে প্রতি বস্তা ব্রি-২৮ চাল বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়।

চালের দাম বাড়ার জন্য ব্যবসায়ীরা মিলারদের দুষলেও মিলাররা দুষছেন করপোরেট চাল ব্যবসায়ীদের। এসিআই, তীর, আকিজ, রূপচাঁদা, শেরপুরের আলাল গ্রুপ, মজুমদার প্রোডাক্টস লিমিটেড, সুমন অটোরাইস প্রোডাক্টসসহ বেশ কয়েকটি করপোরেট চাল কোম্পানির কারসাজিতে বাজারে মোটা চালের সংকট তৈরি হয়েছে। কোম্পানিগুলো মৌসুমের শুরুতে মাঠ থেকে ধান সংগ্রহ করে তাদের সুবিধামতো চাল করে বাজারজাত করে। এসব কোম্পানি কৃত্রিম সংকট তৈরি করলে বাজারে চালের দাম বেড়ে যায়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোটা চালের মধ্যে স্বর্ণা আমন মৌসুমের জাত। এ চাল বাজারে আসতে শুরু করে নভেম্বরের শেষে। আমন ও বোরো মৌসুমে হাইব্রিড জাতের কিছু মোটা ধান থাকলেও সেগুলো কৃষক ও মিল মালিকরা সাধারণত সরকারের কাছে বিক্রি করে দেন। কিছু মোটা চাল সরকারিভাবে আমদানি করা হয় বিভিন্ন কর্মসূচিতে বিতরণের জন্য। এ বছরের এপ্রিল থেকে কোনো চাল আমদানি করা হয়নি। সরকারিভাবে আগামী ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত আমদানির পরিকল্পনা নেই।

আবার কৃত্রিম সংকটে দেশের বৃহত্তম চাল সরবরাহকারী জেলা নওগাঁর মোকামগুলোয় এখন মোটা চালের সরবরাহ নেই। নওগাঁ ও বগুড়ার প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, স্থানীয় মিলার ও করপোরেট চাল ব্যবসায়ীদের মজুদ-কারসাজির কারণে বাজারে মোটা জাতের সব ধরনের চালের সরবরাহ কমেছে। মাঠপর্যায়ে খাদ্য অধিদপ্তর অভিযান না চালানোয় সরবরাহ সংকট আরও তীব্র হয়েছে। ফলে মোটা জাতের চালের দাম কেজিতে তিন-চার টাকা দাম বেড়েছে।

বগুড়ার আলিম অ্যাগ্রোর স্বত্বাধিকারী আবদুল আলিম বলেন, ‘মৌসুমের এ সময়ে মোটা জাতের চালের দামটা একটু বেশি থাকে। কারণ অফ সিজন হওয়ায় ধান পাওয়া যায় না। কৃষকপর্যায়ে কিছু ধান থাকলেও তা মণপ্রতি ৪০০ টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। স্থানীয় মিলারদের কাছে ধান না থাকা ও একচেটিয়া করপোরেট চাল ব্যবসায়ীদের দখলে বাজার থাকায় চালের দাম তুলনামূলক বেশি বেড়েছে। এ সময়ে চালের বাজার অস্থির হওয়ার কারণ করপোরেট চাল ব্যবসায়ীদের মজুদ-কারসাজি।’

শেরপুর উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আবদুল হামিদ বলেন, ‘বাজারে চালের সংকট নেই। কিন্তু বড় কোম্পানিগুলো হাট থেকে এজেন্টদের মাধ্যমে ধান সংগ্রহ করে এবং চালের বস্তার গায়ে মোড়ক বসিয়ে তারা ইচ্ছা অনুযায়ী চালের দাম নির্ধারণ করে। তা ছাড়া বছর জুড়ে চলা খাদ্য মন্ত্রণালয়ের অভিযান গত দুই মাস ধরে বন্ধ। এই সুযোগ নিচ্ছে বহু মিলার। তাদের জন্যই চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। বাজারে নতুন ধান আসতে শুরু করেছে। এক মাসের মধ্যে চালের এ দাম থাকবে না।’

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান হোছাইনী বলেন, ‘দেশব্যাপী আমাদের খাদ্যবান্ধব কর্মসূচি চলমান রয়েছে। এগুলো চলমান থাকলে চালের দাম বাড়বে না। তার পরও যদি চালের দাম বাড়ে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আমাদের সচিব বদল হয়ে গেছে। নতুন সচিব এলে তার চিন্তা অনুযায়ী ব্যবস্থা নেবেন। এখনো দেশে বন্যার আবহ চলছে। পানি কমছে অথবা পানি বাড়ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি।’

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন