নবীন নিউজ ডেস্ক ৩০ সেপ্টেম্বার ২০২৪ ০৯:০২ এ.এম
সংগৃহীত ছবি
রাজধানীর কুড়িলে মরদেহবাহী গাড়ির বহরে থাকা পিকআপ আটকে দেয়ায় টোল প্লাজায় ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। গত বুধবার (১৮ জুলাই) সকাল ৯টা ৪৮ মিনিটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল টোল প্লাজায় এই ঘটনা ঘটে।
জানা যায়, এক্সপ্রেস ওয়েতে কোনো বাহনে উন্মুক্ত অবস্থায় চড়া নিষেধ, তাতে বারণ করায় বিক্ষুব্ধ হয়েছিলেন পিকআপের যাত্রীরা। তবে টোল দিয়েই পিকআপটি উঠে এক্সপ্রেসওয়েতে। ওই ঘটনায় মামলা না হলেও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা বিষয়টি খতিয়ে দেখেছে।
টোলপ্লাজার বেশ কিছু সিসি ফুটেজে দেখা যায়- মরদেহবাহী একটি ফ্রিজিংভ্যান ওই লাইন দিয়ে যায়। একই বহরে ছিল মানুষ ভর্তি পিকআপটিও। মরদেহবাহী ফ্রিজিং ভ্যানের পরপরই অন্য আরেকটি একটি গাড়ি ঢুকে পরে। ফলে পিকআপটি পেছনে পড়ে যায়। স্বজনের মরদেহ আগে চলে যায় তাই এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের নিয়ম মানতে অস্বীকৃতি জানায় পিকআপের যাত্রীরা। একপর্যায়ে তারা ভেঙে ফেলে টোল বার।
এ বিষয়ে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিরাপত্তা ও ট্র্যাফিক কন্ট্রোল বিভাগের ম্যানেজার ক্যাপ্টেন হাসিব হাসান খান বলেন, আমরা অনুসন্ধান করে দেখেছি- যারা ভাঙচুর চালিয়েছে তারা কোনো রাজনৈতিক দলের লোক না। তারা একটা জানাজাতে যাচ্ছিল। তাদের আগে লাশ বহনকারী গাড়িটি চলে যাওয়ায় তারা একটু অস্থির হয়ে গিয়েছিলো। কারণ মরদেহ যেহেতু চলে গেছে তাহলে তারা কেন যেতে পারছে না, এটা নিয়েই ভুল বোঝাবুঝি হয়েছে।
এক্সপ্রেসওয়ের টোলবক্সে বিক্ষোভকারী পরিবারের সদস্য মো. সাজ্জাদুল ইসলাম রাসেল বলেন, সেদিন আমার বাবা মারা গিয়েছিল। খিলক্ষেত থেকে মরদেহবাহী ফ্রিজিং ভ্যানটি নিয়ে যাচ্ছিলাম আজিমপুর কবরস্থানে। আমার সঙ্গে ছিল আমার মহল্লার লোকজন, আমার ছোট ভাই। একটু ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনা নিয়ে আমি এবং আমার পরিবার দুঃখিত।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন