নবীন নিউজ ডেস্ক ১৮ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৫৮ এ.এম
সংগৃহীত ছবি
আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। এ সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, একনেক সভায় অনুমোদনের জন্য পাঁচটি প্রকল্প উত্থাপন করা হবে। সভাটি অনুষ্ঠিত হবে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে।
এই সভায় ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। এর আগে একনেকের সভা সাধারণত শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হতো।
এবারের সভার কার্যতালিকায় ছয়টি প্রকল্প থাকলেও অনুমোদনের জন্য পাঁচটি প্রকল্প উত্থাপন করা হবে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৫৫ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে তিনটি প্রকল্প সংশোধিত এবং দুটি নতুন।
একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।
জানা গেছে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো একনেক সভা হয়নি। এ ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সত্যজিত কর্মকারের বিদায়ের পর আর কোনো সচিব না আসায় কর্মকর্তারাও রয়েছেন দ্বিধায়। এমন অবস্থায় একনেক সভায় কোন কোন প্রকল্প তোলা হবে সেটা নিয়েও ছিল সিদ্ধান্তহীনতা।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম একনেক সভাটি খুবই গুরুত্বপূর্ণ। এই সভায় প্রস্তাবিত এবং চলমান প্রকল্প নিয়ে বিশেষ নির্দেশনা আসতে পারে। একই সঙ্গে নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রেও কিছু নির্দেশনা আসতে পারে। সরাসরি জনগণ উপকৃত হবে এমন প্রকল্পই বেশি গুরুত্ব পাবে এবারের সভায়।
সবশেষ গত ২ জুলাই শেখ হাসিনা সরকারের শেষ একনেক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর আগে সব রেকর্ড ছাড়িয়ে দেশের উন্নয়নে গত ৯ নভেম্বর একনেকের সভায় ৪৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এরপর অনুষ্ঠিত একনেকের প্রায় সব সভায় কমপক্ষে ১০টি প্রকল্প পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেকে অনুমোদনের জন্য যেসব প্রকল্প উত্থাপন করা হবে তার মধ্যে রয়েছে, পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের ‘বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্প’ *১ম সংশোধিত* প্রকল্প। এটি বাস্তবায়ন করবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড *জিটিসিএল*। সংশোধিত প্রকল্পটির ব্যয় ৭০ কোটি ৬৩ লাখ টাকা বেড়ে দাঁড়াচ্ছে ১ হাজার ৫৭০ কোটি ৭৭ লাখ টাকা। কার্যতালিকায় থাকা দ্বিতীয় প্রকল্প হলো ‘২টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ *সুন্দলপুর-৪ ও শ্রীকাইল-৫* এবং ২টি অনুসন্ধান কূপ *সুন্দরপুর সাউথ-১ ও জামালপুর-১* খনন প্রকল্প’। এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড *বাপেক্স*। নতুন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৫৮৮ কোটি ৪০ লাখ টাকা।
একনেক সভার কার্যতালিকায় থাকা তৃতীয় প্রকল্পটি হলো, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের ‘মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প *২য় পর্যায়* *২য় সংশোধিত তথ্য আপা নামক প্রকল্প। এটির ব্যয় ১৬৩ কোটি ১০ লাখ টাকা বেড়ে দাঁড়াচ্ছে ৭৪৮ কোটি ৮৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ‘পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান *২য় পর্যায়* প্রকল্প। এটি বাস্তবায়ন করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। নতুন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। এতে ইউনিসেফ অনুদান হিসেবে ১০০ কোটি ১৬ লাখ টাকা দেবে। বাকি ২৯৯ কোটি ৮৪ লাখ টাকা সরকার দেবে।
এ ছাড়া কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ থেকে ‘লাঙ্গলবন্ধ মহাষ্টমী পুণ্যস্নান উৎসবের অবকাঠামো উন্নয়ন প্রকল্প *১ম সংশোধিত*’ শীর্ষক প্রকল্পটি। এটির মোট ব্যয় ১৪৭ কোটি ৮৮ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন