নবীন নিউজ ডেস্ক ১৭ সেপ্টেম্বার ২০২৪ ১০:৩৩ এ.এম
সংগৃহীত ছবি
গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর থেকে শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাসহ ক্ষমতাধরদের নামে মামলা হয় বিভিন্ন থানায়।
ডিএমপির তথ্য মতে, ৫ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দেড় মাসে রাজধানীর থানাগুলোতে হত্যা মামলা হয়েছে ২৪৮টি। অনুসন্ধান বলছে, এসব মামলার বেশিরভাগ এজাহার একই ধরনের। প্রথম ১০ থেকে ২০ জন আসামি আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ প্রভাবশালী কিছু পুলিশ কর্মকর্তা। এসব মামলায় বেশিরভাগ ক্ষেত্রেই বাদী চেনেন না আসামিকে; আসামিও বাদীর নাম শোনেননি কখনও।
গত ২৫ আগস্ট ঢাকার দোহার থানায় হয় তেমনি একটি মামলা। এজাহারে থাকা ঠিকানার সূত্র ধরে আসামির খোঁজ করা হয়। অনুসন্ধানে জানা যায়, রাজনৈতিক পরিচয় না থাকা অভিযুক্ত ষাটোর্ধ্ব এই ব্যক্তি দেশের শীর্ষ ব্যবসায়ীদের একজন। তিনি দাবি করেন, গত ১০ বছরেও দোহার যাননি।
তিনি আরও বলেন, ব্যবসা করি জীবনভর, সে হিসেবেই সরকারে যেই থাকে তাদের সঙ্গেই আমাদের সখ্যতা থাকে। কিন্তু আমরা কোনো রাজনীতি করি না, কখনও করিও নাই। আমার নামে হত্যা মামলা করা হয়েছে, অথচ গত ১০ বছরে আমি দোহার যাইনি। কেন কিভাবে কিছুই বুঝতে পারছি না। সরকারের কাছে আবেদন করব আমাদের যেন এভাবে অপদস্থ না করা হয়।
এই শিল্পপতিসহ ১৭৪ জনের নামে মামলার বাদী শাজাহান মাঝি। যাদের অধিকাংশকেই চেনেন না তিনি। তাহলে কেন করলেন মামলা। এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজনৈতিক মামলা তাই সবাইকে চেনেন না, নেতারা যাদের নাম দিয়েছে তাদের নামই মামলায় উল্লেখ করেছেন।
গেল ২ সেপ্টেম্বর একই ধরনের একটি মামলা হয় রাজধানীর উত্তরা পূর্ব থানায়। আসামি বেশ কয়েকজন ব্যবসায়ী। যা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি অভিযুক্তের। এ বিষয়ে বাদী ফরিদা ইয়াসমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে গণহারে এমন মামলায় প্রকৃত দোষীরা পার পেয়ে যেতে পারে বলে শঙ্কা করছেন ব্যারিস্টার শাহেদ আজিম। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ভিন্ন মত পোষণের জন্যেই যেন কোন মামলা না হয়, এটাই আমরা আশা করি।
পুলিশ বলছে, বিনা অপরাধে কেউ শাস্তি পাবে না। এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি হাবিবুর রহমান বলেন, কে দোষী এবং কে নির্দোষ সেটি খুঁজে বের করার জন্যেই প্রাথমিকভাবে তদন্ত করতে হবে। তদন্তের ফলেই যে দোষী থাকবে আর যে নির্দোষ সে মামলা থেকে বাদ যাবে। - চ্যানেল 24
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন