কমলি রবিদাস মৌলভীবাজারের শমসেরনগরের কানিহাটি চা-বাগানের একজন শ্রমিক । এবার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ জয়িতা’ নির্বাচিত হয়েছেন। ‘সফল জননী’ ক্যাটাগরিতে এই সম্মাননা পাচ্ছেন তিনি। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আলোচনাসভা ও জয়িতা সম্মাননা প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।সেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি কমলি রবিদাসের হাতে সম্মাননা তুলে দেবেন। খবরটি জেনে ভীষণ আনন্দিত কমলি রবিদাস। তিনি বলেছেন, ‘হামার খুউব আনন্দ লাগছে। জীবনে অনেক কষ্ট করিছি।প্রধানমন্ত্রীরে চোখে দেখমু। হামার কষ্ট দূর হবেক।’মায়ের এমন অর্জনের খবরে আনন্দিত সন্তোষ রবিদাসও। তিনি বলেন, ‘মা জনমভর কষ্ট করেছেন।
এখন প্রধানমন্ত্রী তাঁকে পুরস্কৃত করবেন; আমার জন্য এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে?’মৌলভীবাজারের শমসেরনগরে ফাঁড়ি কানিহাটি চা-বাগানের এক শ্রমিক পরিবারে জন্ম সন্তোষের। জন্মের মাসছয়েকের মাথায় বাবাকে হারিয়েছিলেন। তাঁর মা কমলি রবিদাস তখন মজুরি পেতেন দৈনিক ১৮ টাকা। চরম অভাবের মধ্যে খুব কষ্ট করে লেখাপড়া করেছেন সন্তোষ। ব্যাংক থেকে ঋণ নিয়ে ছেলের ভর্তির টাকা, ইউনিফর্ম আর বই-খাতা কিনে দিয়েছিলেন মা।
ঋণের কিস্তি শোধের জন্য চা-বাগানের কাজ ছাড়াও অনেক দূরে গিয়ে বালু শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। অভাবের সংসারে নিজে একপেট আধপেট খেয়ে ছেলেকে খাইয়েছেন। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে পড়ার সুযোগ পান সন্তোষ। মা-ছেলের এই সংগ্রামের কাহিনি নিয়ে ২০২২ সালের ১৬ আগস্ট ‘মায়ের নামটা কেটে দিল’ শিরোনামে একটি ফিচার প্রকাশিত হয়েছিল ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল আলোচিত ফিচারটি। কালের কণ্ঠের প্রতিবেদনের সূত্র ধরে অন্তত ১০টি প্রতিষ্ঠান সন্তোষকে চাকরির প্রস্তাব দিয়েছিল। পরে তিনি যোগ দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে জুনিয়র অফিসার পদে। এখন তিনি ব্যাংকটির সিলেট লালদীঘির পাড় শাখায় রিলেশনশিপ অফিসার হিসেবে কর্মরত।
এর আগে কমলি রবিদাসের জন্য এক লাখ টাকা ‘উপহার’ পাঠিয়েছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান। আরো এক লাখ টাকা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও নিউ ইয়র্কপ্রবাসী তিন বন্ধু মোহাম্মদ হোসেন খান, তালুকদার আবুল কালাম আজাদ ও এম এস আলম।
মৌলভীবাজার জেলা প্রশাসন ছাড়া আরো অনেকে নানাভাবে পাশে দাঁড়িয়েছিল পরিবারটির। কিন্তু নিজের সুখ নিয়ে ভাবেননি কমলি। চেয়েছিলেন অন্য শ্রমিকদেরও দুঃখ ঘোচাতে।
তাঁকে নিয়ে ওই বছরের ২৩ আগস্ট আরেকটি প্রতিবেদন ছাপা হয়েছিল অবসরে পাতায়। শিরোনাম, ‘হামার একটা ঘরকে সুখ দিয়া তো লাভ নাই’। তখন কমলি বলেছিলেন, ‘তোমরা লিখিবার পরে ঘরে অনেকে আসিছে। হামার একটা ঘরকে সুখ দিয়া তো লাভ নাইরে বাবু, হামার মতো আরো অনেক কমলি আছে বাগানে, হামি চাচ্ছি যে হামাদের বেতনটা বাড়িয়ে দেবে বাবুরা, তো হামরা সুখে থাকিব।’
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন