নবীন নিউজ ডেস্ক ০৯ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৫৯ এ.এম
সংগৃহীত ছবি
ব্যাংকে জমা রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে ক্ষুদ্র আমানতকারীদের দুশ্চিন্তার কিছু নেই। সব আমানতকারীর পাশে সরকার আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে রোববার (৮ সেপ্টেম্বর) গভর্নর এ কথা বলেন।
এ সময় তিনি ব্যাংক খাতের জন্য আগামী ১০ দিনের মধ্যে টাস্কফোর্স গঠনের ঘোষণা দেন। তিনি বলেন, দুর্বল হয়ে পড়া ১০টি ব্যাংককে নিবিড় তদারকিতে রাখা হচ্ছে। ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তাদের সহায়তা দেওয়া হচ্ছে। সফল না হলে এসব ব্যাংককে একীভূত করে দেওয়া হবে।
বিগত এক মাসে বাংলাদেশ ব্যাংক ১০টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করলেও তবে ব্যাংকিং কমিশন গঠিত হয়নি। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, সরকার ব্যাংকিং কমিশন গঠনের বদলে টাস্কফোর্স গঠনের পথে হাঁটছে। একটি শক্তিশালী টাস্কফোর্স গঠনের মাধ্যমে সংস্কার করতে চায় বাংলাদেশ ব্যাংক।
আহসান এইচ মনসুর আজ সংবাদ সম্মেলনে বলেন, দুটি টাস্কফোর্স গঠন করা হবে। একটি কাজ করবে ব্যাংকিং খাত নিয়ে। আপাতত বাংলাদেশ ব্যাংক দুর্বল ১০টি ব্যাংক নিয়ে কাজ করছে। তবে পরে সব ব্যাংক নিয়েই নিরীক্ষা ও মূল্যায়ন করা হবে। এটা ধাপে ধাপে করা হবে। দ্বিতীয় টাস্কফোর্সটি হবে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমকে শক্তিশালী করতে। ব্যাংক খাতে বাংলাদেশ ব্যাংকও যথাযথ তদারকি করতে পারেনি, ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে যেন সেটি করতে পারে, সে জন্য টাস্কফোর্স কাজ করবে। দেশি-বিদেশি সংস্থার মাধ্যমে ব্যাংকের ‘ফরেনসিক অডিট’ করা হবে।
আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক খাতের ওপর আস্থা বাড়ানো তাদের অন্যতম লক্ষ্য। এ জন্য ব্যাংকের আমানত বিমার আওতা হিসাবপ্রতি দুই লাখ টাকা করা হয়েছে। ফলে কোনো ব্যাংক দেউলিয়া হলে ৯৪ দশমিক ৬ শতাংশ ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানতকারী পুরো টাকা ফেরত পাবেন।
তিনি বলেন, পৃথিবীতে কোথাও আমানতের ওপর শতভাগ বিমা সুবিধা নেই। বাংলাদেশে বিমার ‘প্রিমিয়াম’ (নিশ্চয়তার বিপরীতে বিমা প্রতিষ্ঠানকে দেওয়া অর্থ) সবচেয়ে কম। হার শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ। অর্থাৎ ১০০ টাকার বিপরীতে মাত্র ৮ পয়সা। ভারতে যা শূন্য দশমিক ১২ শতাংশ। পাকিস্তানে শূন্য দশমিক ১৬ শতাংশ।
আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার মতো সক্ষমতা ১০টি ব্যাংকের নেই উল্লেখ করে আহসান এইচ মনসুর বলেন, এসব ব্যাংকের আমানতকারীদের ধৈর্য ধরতে হবে। তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করা হচ্ছে। বিফল হলে প্রয়োজনে একীভূত করে দেওয়া হবে।
আহসান এইচ মনসুর বলেন, ‘আমরা চাই সব প্রতিষ্ঠান চালু থাক। দেশের উৎপাদন-কর্মসংস্থান বাধাগ্রস্ত হোক, এমন কোনো উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংক নেবে না।’
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন