বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সাংবাদিক পেটানো পলাতক আসামি সেই নাজিমকে করা হলো ইউএনও

নবীন নিউজ ডেস্ক ০৮ সেপ্টেম্বার ২০২৪ ১০:৩৭ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে তুলে নিয়ে গিয়ে নির্যাতনকারী কুড়িগ্রাম জেলা প্রশাসনের তৎকালীন রেভিনিউ ডেপুটি কালেক্টর  নাজিম উদ্দিনকে কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাউছার হামিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

আইনজীবীরা বলছেন, আইনের দৃষ্টিতে পলাতক আসামিকে ইউএনও হিসেবে পদায়ন করা সম্পূর্ণ বেআইনি। এমন সিদ্ধান্ত আদালত অবমাননার শামিল।

উল্লেখ্য, কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীনের নামে সরকারি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে সাংবাদিক আরিফকে তার বাড়ির দরজা ভেঙে তুলে নিয়ে যায় জেলা প্রশাসনের কয়েকজন ম্যাজিস্ট্রেট ও আনসার সদস্য। এতে নেতৃত্ব দেন তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন। সাংবাদিক আরিফকে পেটাতে পেটাতে গাড়িতে তুলে ক্রসফায়ারের উদ্দেশে জেলা শহরের পূর্ব প্রান্তে ধরলা নদীর তীরে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে ফিরিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। আরিফের ঘরে আধা বোতল মদ ও ১৫০ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে মধ্যরাতে মোবাইল কোর্ট বসিয়ে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে রাতেই কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠলে এক দিনের মাথায় জামিনে মুক্তি পান আরিফ।

পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় তৎকালীন ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমাকে প্রত্যাহার করে। তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা শুরু করে। অভিযোগ প্রমাণ হওয়ায় সুলতানা পারভীনকে দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত, এনডিসি রাহাতুল ইসলামের তিনটি ইনক্রিমেন্ট কর্তন, আরডিসি নাজিম উদ্দিনকে নিম্নধাপে নামিয়ে দেওয়া এবং রিন্টু বিকাশ চাকমাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। তবে তারা রাষ্ট্রপতির কাছে দাপ্তরিক দায়মুক্তি নিয়ে চাকরিতে বহাল রয়েছেন।

আলোর মুখ দেখেনি মামলা
নির্যাতনের শিকার সাংবাদিক আরিফ কুড়িগ্রাম সদর থানায় এজাহার দিলে একই বছরের ৩১ মার্চ হাইকোর্টের নির্দেশে ডিসি সুলতানা পারভীন ও আরডিসি নাজিমসহ অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগে মামলা রেকর্ড করা হয়। গত ৪ বছরেও সেই মামলা আলোর মুখ দেখেনি। মামলাটি বর্তমানে রংপুর পিবিআইয়ের কাছে তদন্তাধীন। গত চার বছরে ওই মামলার কোনো আসামিও আদালতে আত্মসমর্পণও করেনি। বরং আইন-আদালতকে “বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে” তাদের প্রত্যেককেই বিভিন্ন দায়িত্বে পোস্টিং দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

উচ্চ আদালতকেও ‘বৃদ্ধাঙ্গুলি’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের
ফৌজদারি মামলা চলমান থাকার পরও আসামিদের পোস্টিংয়ের বিরুদ্ধে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ দেওয়া হয়। সে নোটিশের জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়। ২০২১ সালের ২৩ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নির্যাতনের শিকার সাংবাদিক আরিফুল ইসলাম রিগান এ রিট করেন।

আরিফের আইনজীবীরা জানান, ডিসি সুলতানা ও অপর তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান। সে মামলায় তারা এখনও জামিন নেননি। ফলে আইনের দৃষ্টিতে তারা এখনও পলাতক। ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও তাদেরকে বরখাস্ত না করে তখন এক আসামিকে পোস্টিং দেওয়া হয়েছিল, যা আইন বহির্ভূত। সে কারণেই হাইকোর্টে রিট দায়ের করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও তৎকালীন এনডিসি রাহাতুল ইসলামকে দেওয়া পোস্টিং কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে ডিসি সুলতানাসহ একই মামলার অপর তিন আসামিকে সে সময় পোস্টিং না দেওয়ার বিষয়ে বিরত থাকতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতেও রুল জারি করেন আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর তৎকালীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন। কিন্তু বিবাদীরা রুলের জবাব না দিয়ে আদালতকে উপেক্ষা করে একে একে চার আসামিকেই পোস্টিং দেয়। সেসময় নাজিম উদ্দিনকে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। গত ৭ সেপ্টেম্বর জারি করা এক আদেশে তাকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

আরিফের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, “ফৌজদারি মামলার আসামি ও উচ্চ আদালতের রুল থাকার পরও এভাবে পোস্টিং দেওয়া আইন ও বিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। এটা নিশ্চিত যে, জনপ্রশাসন মন্ত্রণালয় আসামির সঙ্গে যোগসাজশে সরকারের কাছে তথ্য গোপন করে পোস্টিং দিয়েছে। আমরা বিষয়টি আদালতের নজরে আনবো।”

ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও ইউএনও হিসেবে পদায়নের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “তার বিরুদ্ধে মামলা চলমান থাকা কিংবা রিটের বিষয়টি আমার জানা ছিল না। তাকে ইউএনও হিসেবে পদায়ন বা প্রত্যাহারের বিষয়টা জনপ্রশাসনের এখতিয়ারাধীন বিষয়। এখন তাকে পোস্টিং দেওয়ার পর প্রত্যাহারের এখতিয়ার শুধুমাত্র মোপার। প্রত্যাহারের বিষয়টি কমিশনারের আওতার বাইরে। এখন তাকে প্রত্যাহার করতে পারে শুধু মোপা।”

মামলা ও উচ্চ আদালতের রুল থাকার পরও পদায়ন আইনের লঙ্ঘন কি-না, এমন প্রশ্নে বিভাগীয় কমিশনার বলেন, “এটা মোপা ভালো বলতে পারবে। সাংবাদিক নির্যাতনের বিষয়টি আমার নলেজে এলে আমি সে সময় এটা করতাম না।”

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন