বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

পলাতক দলটি সর্বাত্মক চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার: বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা

নবীন নিউজ, ডেস্ক ০৩ মার্চ ২০২৫ ১১:৪৬ এ.এম

সংগৃহীত ছবি

পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে— ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে দেশের অর্থনীতি সহজ করেছে সরকার, এমন দাবিও করেন তিনি।

বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এসময় দেশে সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক পরিমন্ডলে সরকারের গ্রহণযোগ্যতা নিয়েও ইতিবাচক বার্তা দেন ড. মুহাম্মদ ইউনূস। বলেন, দেশে-বিদেশে সরকার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেয়ার পর সাম্প্রতিক যে কয়েকটি ঘটনাপ্রবাহ নিয়ে প্রধান উপদেষ্টা কথা বলেন সেগুলো হলো: দেশে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বৈরাচার পতনের সময়কার সাথে বর্তমানে বিভিন্ন মহলের ঐক্যের পরিবর্তন, সেনাবাহিনীর প্রত্যক্ষ-পরোক্ষ অবস্থান, আন্তর্জাতিক সম্পর্ক— বিশেষ করে প্রতিবেশী ভারতের সাথে পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক অবস্থা এবং নির্বাচনী ট্রেনের গন্তব্যের পাশাপাশি দেশের রাজনীতিতে আ. লীগের পরবর্তী অবস্থান।

সংস্কার ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, এটির শুরু এখনও হয়নি। অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে, তারা রিপোর্ট প্রকাশ করবে। বিষয়টি সময়সাপেক্ষ। তবে ইতিবাচক আবহ খুব শিগরিরই দেখা যাবে বলে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস বলেন, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। পুলিশ বাহিনী পুরোদমে কাজে ফিরতে কিছুটা সময় লেগেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটা থানায় সহজ উপায়ে জনসাধারণকে সেবা দেয়ার প্রক্রিয়া চলছে। অনলাইনে বেশকিছু কাজ করা সম্ভব এখন, যা হয়রানি অনেকটাই কমিয়ে দিয়েছে।

শেখ হাসিনার সরকার পতনের ঠিক পরে দেশের সর্বস্তরের মানুষের ভেতর এক ধরণের ঐক্য ও মেলবন্ধন দেখা গিয়েছিল। এটি অন্তর্বর্তী সরকার গঠনে সমর্থন দিয়েছে, রসদ জুগিয়েছে। সেই জোয়ারে ভাটা পড়েছে কি না— এমন প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা জানান, ঐক্য এখনও বিদ্যমান। বলেন, আমারতো অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। কেউ আমাকে অসমর্থন করছে, এরকম কোনো খবরতো আমি পাইনি এখনও।

সেনাবাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা এখনও রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। অপরদিকে, ঢাকা-দিল্লি আন্তর্জাতিক সম্পর্কে কোনও অবনতি হয়নি বলে মনে করেন তিনি।

সবশেষে, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যত ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করবো। আমরা সবাই এই দেশের নাগরিক। এই দেশ থেকে কারও অধিকার কেড়ে নেয়ার কোনো উপায় নেই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিৎ, তার বিচার হতে হবে।

নবীন নিউজ/ জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন