নবীন নিউজ ডেস্ক ০৮ সেপ্টেম্বার ২০২৪ ০৯:১৩ এ.এম
সংগৃহীত ছবি
জাতীয় প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম চেরাগী পাহাড় মোড়ে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় হামলা, খুলনায় রাষ্ট্রীয় প্রশাসনের উপস্থিতিতে কলেজ ছাত্র উৎসব মন্ডলকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা, ঠাকুরগাঁও জেলায় প্রতিনিয়ত হামলাসহ দেশব্যাপী হিন্দু নির্যাতন, মঠ-মন্দিরে হামলা, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সভাপতি সজীব কুন্ডু তপু। এছাড়া সংগঠনের কোষাধ্যক্ষ পল্লব দাস, দপ্তর সম্পাদক সজীব চন্দ্র দাস ও চিকিৎসা বিষয়ক সম্পাদক টিম্পল পাল, শিক্ষা ও গবেষনা সম্পাদক শুভজিৎ বিশ্বাসসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। বর্তমানেও তা অব্যাহত আছে। গতকাল চট্টগ্রামের চেরাগী মোড়ে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় হামলা হয়। যা নিয়ে হিন্দুসমাজ চরম আতঙ্কের মধ্যে আছে। আওয়ামী লীগের গত ১৫ বছরে ধর্ম অবমাননার অযুহাতে দেশের হিন্দু অধ্যুষিত অঞ্চলে ব্যাপকভাবে হামলা করে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। মিথ্যা মামলায় শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ গ্রেফতার হয়েছে। আমরা আশা করেছিলাম স্বৈরাচারী সরকারের বিদায়ে ধর্ম অবমাননার দোহাই দিয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ হবে, কিন্তু তা হয়নি। খুলনায় উৎসব মন্ডলকে পরিকল্পিতিভাবে ফাঁসিয়ে তার ওপর হামলা হয়েছে। বিভিন্ন স্থানে দুর্গা প্রতিমাসহ মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত বিচার চাই।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন