নবীন নিউজ ডেস্ক ০৫ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৪৮ এ.এম
সংগৃহীত ছবি
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তনের পর কলকাতায় আত্মগোপন করেছেন কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি বাহাউদ্দিন বাহার। তার সঙ্গেই আত্মগোপন করেছেন তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা। বর্তমানে বাবা ও মেয়ে উভয়েই কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন।
‘ওপি ইন্ডিয়া’ নামে ভারতের একটি সর্বভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ১০ দিন আগে সীমান্ত পেরিয়ে তারা কলকাতায় এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় অবস্থান করছেন। এর জন্য প্রতিদিন ১০ হাজার রুপি গুণতে হচ্ছে তাদের। সংবাদ মাধ্যমটির দাবি ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন তারা।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশ থেকে পলায়নের পরেই কুমিল্লার মনোহরপুর মুনসেফবাড়ি এলাকায় বাহারের বাড়ি ভাঙচুর হয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের পথ অনুসরণ করে বাহাউদ্দিন ও তার মেয়ে তাহসিন বাহার সূচনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান।
জানা গেছে, গত ২৯ আগস্ট রাতে কুমিল্লার বুড়িচং উপজেলা চারানল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তাহসিন বাহার সূচনা। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় হয়ে ওঠেন তিনি। ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর এলাকায় দুই দিন কাটিয়ে ৩১ তারিখ কলকাতায় ঢোকেন সূচনা। আর অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য তাদের সহযোগিতা করেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী।
নবীন নিউজ/ পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন