মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

কমেছে মাছ- মাংস ও সবজির দাম

নবীন নিউজ, ডেস্ক ৩০ আগষ্ট ২০২৪ ১২:১০ পি.এম

সংগৃহীত

 

বাজারে সরবরাহ ভালো থাকায় কমেছে সবজি ও মাছের দাম। তবে মুদিবাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) রাজধানীর ধানমন্ডিসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, করলা ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, কচুর লতি ৮০ টাকা, গাজর ১৪০ টাকা, প্রতিটি পিস লাউ ৬০, বাঁধাকপি ও ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ১৪০ টাকা, চিচিঙ্গা ৫০, দেশি শশা ৬০, বরবটি ৭০, ঢেড়শ ৫০, পটল ৫০, কুমড়া ৩০ টাকা, কাঁকরোল ৭০, কচুরমুখী ৬০ টাকা, জালি কুমড়া ৫০ টাকা পিস, মিষ্টি কুমড়া ৩০, মুলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সরবরাহ ভালো থাকায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দাম কমেছে। এখন মাঝারি সাইজের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। চাষের পাঙাস কেজি ১৮০ থেকে ১৯০টাকা, তেলাপিয়া ২০০, কই ২০০ টাকা, শিং ৪০০ টাকা, কোরাল ৫০০ থেকে ৬০০ টাকা, পাবদা মানভেদে ৪০০ থেকে ৪৫০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, দেশি পাঁচমেশালি ছোট মাছ ৫০০ টাকা, সাগরের চাপিলা মাছ ১৫০ টাকা, এবং এক কেজি ওজনের বেশি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০টাকায়।

এদিকে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কমেছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগির দামও কমেছে, বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা কেজি। লাল মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি। গরুর মাংসের কেজি ৮০০ টাকা ও খাসির মাংসের কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম ১৫০থেকে ১৫৫ থাকা।

অন্যদিকে, মুদিবাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০টাকা। আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায। রসুন ২৪০ ও আদা ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে, বাজারে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। মানভেদে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৫-৭২ টাকায়, আটাশ চাল ৫৭-৫৯ টাকা, নাজিরশাইল ৭১-৭৩ টাকা, কাটারি নাজির ৭৭-৭৯ টাকা, কাটারি আতপ চাল ৬৬-৬৮ টাকা, চিনিগুড়া মানভেদে বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর নিউমার্কেটের সবজি বিক্রেতা সোলেমান মিয়া  জানান, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহের সবজির দাম কিছুটা কম।

রাজধানীর সালেক গার্ডেন কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী রুনা বেগম বলেন, এখন দেখছি ছাত্ররা বাজারে ভোক্তা অধিদপ্তরের পাশাপাশি অভিযান পরিচালনা করছে। যাতে বিক্রেতারা বেশি দাম রাখতে না পারে আমাদের কাছ থেকে। এটা একটি ভালাে উদ্যোগ, আমরা আশা করি এরকম তদারকি নিয়মিত থাকলে আগামীতে আরও দাম কমবে।

’নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন