নবীন নিউজ, ডেস্ক ২৮ আগষ্ট ২০২৪ ১১:০৪ এ.এম
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা হয়েছে। এতে ১৯ হাজার ৫৮৬ জন নিয়োগের জন্য সুপারিশ পেয়েছেন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ কর্তৃক ২০২৪ সালের ৩১ মার্চ প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় ২২ হাজার ৩৩ জন প্রার্থীকে এমপিওভুক্ত শিক্ষকের শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় সনদপত্র সরাসরি এনটিআরসিএ অফিসে জমাদানের নির্দেশ দেওয়ার পর ১৯ হাজার ৫৯৮ জন প্রার্থী সনদপত্র দাখিল করেন এবং ২ হাজার ৪৩৫ জন প্রার্থী সনদপত্র জমা দেননি।
সনদ জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ১২ জন প্রার্থীর নিবন্ধন সনদ জাল পাওয়ায় অবশিষ্ট ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
সুপারিশপ্রাপ্ত প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানকে মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে জানানো হয়েছে। নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে এনটিআরসিএর ওয়েবসাইটে পঞ্চম গণবিজ্ঞপ্তি নামক সেবা বক্সে প্রবেশ করে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশপত্রে বর্ণিত প্রতিষ্ঠানে ১৯ সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে হবে।
পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এ সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রার্থীকে অব্যাহতি প্রদান করবে।
প্রার্থী যোগদানের নির্ধারিত তারিখের পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা তাঁদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে জয়েনিং স্ট্যাটাস অপশনে “ইয়েস” ক্লিক করবেন। প্রার্থী যোগদান না করলে জয়েনিং স্ট্যাটাসে “নো” ক্লিক করে কারণ উল্লেখ করবেন।
কোনো প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে খুদেবার্তা না পেলে এনটিআরসিএর ওয়েবসাইট থেকে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এবং নিয়োগ সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন