নবীন নিউজ ডেস্ক ২৮ আগষ্ট ২০২৪ ০৯:৩০ এ.এম
সংগৃহীত ছবি
ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১৮ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
তীব্র যানজটের মুখে বাসচালক থেকে শুরু করে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা গন্তব্যস্থলে যাওয়ার জন্য মহাসড়কে অবস্থান করতে হচ্ছে। এর ফলে পাঁচ মিনিটের পথ আধা ঘণ্টাতেও পাড়ি দেওয়া যাচ্ছে না।
বুধবার (২৮ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়। সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট কমেনি।
রায়হান হোসেন নামের এক যাত্রী বলেন, সকালে মদনপুর যাওয়ার জন্য শিমরাইল মোড় থেকে বাসে উঠেছিলাম। কিন্তু মহাসড়কে তীব্র যানজটের কারণে বাস থেকে নেমে বাসায় চলে যাচ্ছি।
সাতসকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট
আফিফা রহমান নামের এক গার্মেন্ট কর্মী বলেন, যানজটের কারণে হেঁটেই গার্মেন্টে যেতে হচ্ছে। কষ্ট হচ্ছে তবে এছাড়াতো আর কোনো উপায় নেই।
আরিফুল হাসান নামের এক বাসচালক বলেন, সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগে গেছে। রাস্তায় জ্যাম এতোই যে শিমরাইল মোড়ে এসে বাস আর সামনে আগানোর মতো অবস্থা নেই। যাত্রীরাও বিরক্ত হয়ে বাস থেকে নেমে যাচ্ছে। বাকি পথ পার হতে আর কতো ঘণ্টা লাগে কি জানি।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই আবু নাইম বলেন, যানজট বর্তমানে আরও তীব্র আকার ধারণ করেছে। তবে কী কারণে যানজট সৃষ্টি হয়েছে তা আমার জানা নেই। যানজট নিরসনে আমরা চেষ্টা করে যাচ্ছি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হককে একাধিকবার কল দিলে তিনি ফোনটি রিসিভ না করে কেটে দেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন