নবীন নিউজ ডেস্ক ২৬ আগষ্ট ২০২৪ ০২:২৫ পি.এম
সংগৃহীত ছবি
রাজধানীর সচিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার রাত ৯টার দিকে সচিবালয়ের সামনে আনসার-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় সচিবালয় ও আশপাশের এলাকা থেকে দুই নারী সদস্যসহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনার পর আনসার সদস্যদের পক্ষ নিয়ে গতকাল রবিবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
আনসার সদস্যদের নিয়ে প্রকাশিত দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন শেয়ার করে তিনি লিখেছেন, ‘শান্তিপূর্ণ আনসার আন্দোলনকারীদের লাঠি দিয়ে হামলা চালিয়েছে ছাত্র আন্দোলনকারীরা।’
পোস্ট টি দেওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন জয়। কেউ লিখেছেন- ‘তোমার এই পোস্ট দেখে কারও আর বুঝতে বাকি নেই যে তুমিই প্রধান হিরো।’
কেউ আবার লিখেছেন, ‘তারা দাবি নিয়ে আসছে সেটার পক্ষে ছিলাম। কিন্তু কাপড় খুলে পালাচ্ছে তার জন্য প্রস্তুত ছিলাম না।’
একজন লিখেছেন, ‘জয় ভাই বন্যা নিয়ে তো আপনার কোন পোস্ট দেখলাম না।’
আজ সোমবার সকালে জয় আবারও একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘সচিবালয় ঘিরে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আল সরকারের সমালোচনা করেছেন। অথচ দুই সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে। দায়িত্বহীনতা এবং সমালোচনা করা সহজ। ক্ষমতায় থাকা আর শাসন করাটা আলাদা ব্যাপার।’
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন