নবীন নিউজ ডেস্ক ২৪ আগষ্ট ২০২৪ ০৯:০২ এ.এম
সংগৃহীত ছবি
ভয়াবহ বন্যার পানিতে ডুবে ছিল চট্টগ্রামের বৃহত্তম উপজেলা ফটিকছড়ির বিস্তৃত জনপদ। শুক্রবার (২৩ আগস্ট) থেকে পানি নামতে শুরু করেছে। পানি নেমে যাওয়ার পর বিভিন্ন এলাকায় ভেসে উঠছে ক্ষত চিহৃ। বন্যায় কোথাও রাস্তা ভেঙে গেছে, কোথাও ধসে পড়ছে গ্রামের কাঁচা ঘরবাড়ি। গ্রামের ছোট ছোট অনেক রাস্তা যেন অস্তিত্বহীন। বন্যার পানি নেমে যাওয়ার পর নিজেদের বাড়িঘরের বিধ্বস্ত অবস্থা দেখে অনেকে দিশেহারা।
এদিকে, ফটিকছড়িতে পানি কমে গেলেও গত চারদিনেও উপজেলায় বিদ্যুৎ ব্যবস্থা সচল হয়নি। ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থান এখনো পানির নিচে তলিয়ে থাকায় বিদ্যুৎ ব্যবস্থা সচল করা যাচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।
ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, নাজিরহাট-কাজিরহাট সড়কটি গত তিনদিন পানির নিচে তলিয়ে ছিল। শনিবার পানি কমে সড়কটি ভেসে উঠলেও এর দুই পাশের গ্রামগুলোতে এখনো নৌযান চলাচল করছে। সড়কের বিভিন্ন স্থানে ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকায় গ্রামের অধিকাংশ কাঁচা রাস্তা ভেঙে গেছে। গ্রামের সবজি ক্ষেত, সব ফসলের জমি, মাছের ঘের ভেসে গেছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানান, ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে পানি বেশ দ্রুত নেমে যাচ্ছে। উপজেলার বাগানবাজার, নারায়াণহাট, হারুয়ালছড়ি, সুয়াবিল ইউনিয়নে পানি নেমে যাওয়ার পর অনেক কাঁচা ঘর ভেঙে পড়েছে। এই মুহূর্তে গ্রামগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি পুনর্গঠনে সহযোগিতায় সকলকে এগিয়ে আসতে হবে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন