নবীন নিউজ, ডেস্ক ২৩ আগষ্ট ২০২৪ ১১:৪১ এ.এম
টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজানের পানিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। যার প্রভাব পড়েছে সারা দেশের যোগাযোগব্যবস্থায়। ইতোমধ্যে ঢাকা-চট্টগ্রাম মূল রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। চট্টগ্রাম থেকে সারা দেশের ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে ঢাকা-সিলেট যোগাযোগব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গেছে। সব মিলিয়ে বন্যার কারণে মোট ৩১টি ট্রেনের যাত্রা বাতিল ও আংশিক বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) সূত্রে এ তথ্য জানা গেছে।
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (চট্টগ্রাম) মো. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চলমান বন্যা পরিস্থিতির কারণে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকেই চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে সব লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। অনেক জায়গায় রেললাইনে পানি উঠে গেছে। ফলে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আকস্মিক বন্যার কারণে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে ৩১টি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। বিভিন্ন সেকশনে নিচের মাটি সরে গিয়ে রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা হাঁটুপানিতে তলিয়ে গেছে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
দূরপাল্লার বাসগুলো একবারে বন্ধ না করে সীমিত আকারে চলছে। সকালেও ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে বাস ছেড়েছে। তবে স্বাভাবিক দিনের তুলনায় বাসের সংখ্যা ছিল কম।
শ্যামলী এন আর ট্রাভেলের জেনারেল ম্যানেজার জানান, বন্যার কারণে ঢাকা-চট্টগ্রাম বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়নি। বাস সীমিত আকারে চলছে। তবে ঢাকা থেকে খাগড়াছড়ি-রাঙামাটি পথে বাস চলাচল একবারেই বন্ধ আছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন