নবীন নিউজ ডেস্ক ১৮ আগষ্ট ২০২৪ ১২:০০ পি.এম
সংগৃহীত ছবি
যেসব মালিক ও নির্বাহী গণমাধ্যমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে তৈরি করেছেন, তদন্ত সাপেক্ষে তাদের বিচারের আওতায় আনাসহ ১৩ দফা দাবি জানিয়েছে ‘গণমাধ্যম সংস্কার উদ্যোগ’ নামের একটি প্ল্যাটফর্ম।
শনিবার (১৭ আগস্ট) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। ‘গণমাধ্যম সংস্কার উদ্যোগ’ ঢাকায় কর্মরত সাংবাদিকদের একটি নতুন প্ল্যাটফর্ম।
১৩ দফা দাবিগুলো হলো- ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিকদের হত্যার বিচার; ছাত্র-জনতার আন্দোলন ঘিরে হতাহত গণমাধ্যমকর্মী ও আক্রান্ত গণমাধ্যমকে ক্ষতিপূরণ ও বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়া; গণমাধ্যমকর্মীদের জন্য অভিন্ন ওয়েজ বোর্ড প্রণয়ন ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন; শ্রম আইন অনুযায়ী লভ্যাংশ বণ্টন; উদ্ভূত পরিস্থিতিতে অগণতান্ত্রিক উপায়ে গণমাধ্যম প্রতিষ্ঠানের দখলদারত্বের প্রবণতা বন্ধ করা; ভয়ভীতি দেখানো ও নিয়ন্ত্রণের প্রবণতা বন্ধ করা; গণমাধ্যম পরিচালনার ধরনসহ সার্বিক বিষয়ে সংস্কারের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন; নিবর্তনমূলক আইনের সব ধারা বাতিল; আইসিটি, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি আইনের অধীনে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার; সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ সব হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার; বিভিন্ন সময়ে সাংবাদিকদের গুম, নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং সব গণমাধ্যম যেন গণমানুষের মুখপত্র হিসেবে কাজ করতে পারে, সেই নিশ্চয়তার বিধান করা।
সভায় লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, এখন প্রচণ্ড আত্মসমালোচনা দরকার। সাংবাদিকতার জগতে এখন তিনটি অভ্যুত্থান প্রয়োজন। প্রথমত, করপোরেট স্বার্থের বিরুদ্ধে; দ্বিতীয়ত, সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের বিরুদ্ধে; তৃতীয়ত, নিজেদের লোভ ও পক্ষপাতের বিরুদ্ধে অভ্যুত্থান দরকার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক খায়রুজ্জামান কামাল, সেলিম সামাদ, একাত্তর টেলিভিশনের শাহনাজ শারমিন, নিউ এইজের মঈনুল হক, ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক বাহরাম, মাই টিভির মাহবুব সৈকত, দ্য বিজনেস পোস্টের আশরাফুল ইসলাম রানা প্রমুখ।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন