নবীন নিউজ ডেস্ক ১৮ আগষ্ট ২০২৪ ১০:৪০ এ.এম
সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘দুই দিন থেকে আমরা বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আহতদের খোঁজখবর নিচ্ছি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের যে অবস্থা দেখেছি, আমাদের মনে হয়েছে এটা ফিলিস্তিনের রাফাহ ক্যাম্পের রূপ ধারণ করেছে।’ গতকাল শনিবার বিভিন্ন হাসপাতালে আন্দোলনে আহতদের পরিদর্শন শেষে বিকেল ৪টায় কুর্মিটোলা হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, ‘অতীতে স্বৈরাচার সরকার স্বাস্থ্য খাতকে যেভাবে ধ্বংস করেছে, তার পরিণতি আজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বর্তমান অবস্থা।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবিরের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।
তাঁরা আমাদের বলেছেন, যদি রাজনৈতিক আধিপত্য না থাকে, যদি লাল ফিতার দৌরাত্ম্য না থাকে, তবে তাঁরা ৯০ দিনের মধ্যে একটি জনকল্যাণমুখী স্বাস্থ্য খাত উপহার দিতে পারবেন। এ জন্য সাধারণ ছাত্র-জনতার যে ধরনের সহায়তা দরকার তা করা হবে।’
আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘আমরা এখন পর্যন্ত প্রায় ১৫টি হাসপাতালে গিয়ে আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছি।
দেখেছি বেসরকারি হাসপাতালের চেয়ে সরকারি হাসপাতালে রোগীর সংখ্যা বেশি। যার কারণে সরকারি হাসপাতালে রোগীরা প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছে না। সরকার আন্দোলনে আহতদের চিকিৎসা খরচ মওকুফ করেছে। কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে অর্থাভাবে অসচ্ছল ব্যক্তিরা চিকিৎসা নিতে পারছে না।
আমরা প্রাইভেট হাসপাতালগুলোর প্রতি আহবান জানাই, ন্যূনতম ফি নিয়ে তারা যেন আহতদের চিকিৎসা দেয় এবং যতজনের কাছ থেকে ফি নেওয়া হয়েছে তাদের ফি ফেরত দেয়।’
তা ছাড়া গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবি করেন এই সমন্বয়ক।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন