নবীন নিউজ ডেস্ক ১২ আগষ্ট ২০২৪ ০৯:৪৩ এ.এম
সংগৃহীত ছবি
নতুন ভোটার নিবন্ধনের পরে নির্বাচন অফিসে নাগরিক নিজে হাজির না হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রিন্ট না করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়েছেন।
এনআইডি শাখার সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। এতে উল্লেখ করা হয়েছে, নতুন এনআইডি নাম্বার জেনারেট হওয়ার পর অথবা এনআইডি সংশোধন হওয়ার পর্ ভোটারগণ অনলাইন হতে এনআইডির কপি ডাউনলোড করে প্রিন্ট করেন। যেহেতু তারা অনলাইনে আবেদন করে থাকেন সেহেতু অনলাইন হতে ডাউনলোড করে প্রিন্ট করবে সেটিই তাদের প্রত্যাশা।
কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় উপজেলা/ জেলা নির্বাচন অফিস হতে কার্ডটি প্রিন্ট করা হয়েছে অথচ ভোটার অনলাইনে ডাউনলোড করার চেষ্টা করছে। যা সার্ভারে সমস্যা কিনা তা জানতে চেয়ে অনেকে আইটিতে যোগাযোগ করেন আবার অনেকে সরাসরি এসে এনআইডিতে হাজির হন। অথচ কার্ডটি উপজেলা/ জেলা অফিস হতে প্রিন্ট করা হয়েছে। শুধুমাত্র একটি লেমেনেটেড কার্ড সংগ্রহের জন্য অনেকের ঢাকা হতে উপজেলা/ জেলায় যাওয়াটা কষ্টকর হয়ে দাঁড়ায়।
এমতাবস্থায়,নতুন ভোটারের এনআইডি অনুমোদনের পর অথবা সংশোধিত এনআইডি অনুমোদনের পর যে সকল ভোটার সশ্বরীরে উপজেলা/ জেলায় হাজির হবেন না সে সকল ভোটারদের এনআইডি কার্ড প্রিন্ট না দেয়ার জন্য সকল সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা/ থানা নির্বাচন অফিসারগণকে অনুরোধ করা হলো। কারণ এনআইডি কার্ডটি একবার প্রিন্ট হয়ে গেলে অনলাইন হতে ভোটার আর ডাউনলোড করতে পারেন না।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন