নবীন নিউজ ডেস্ক ১২ আগষ্ট ২০২৪ ০৮:৫৩ এ.এম
সংগৃহীত ছবি
পুলিশের পক্ষ থেকে রাজধানীর ৪৫টি থানা চালুর কথা জানালেও বাস্তবচিত্র ভিন্ন। কয়েকটি থানায় স্বল্প পরিসরে সেবা মিললেও বাকিগুলোতে নেই তেমন কার্যক্রম। পুলিশের কর্মবিরতি থাকায় সেবা না পেয়েই ফিরতে হচ্ছে ভুক্তভোগীদের।
গত শুক্রবার (৯ আগস্ট) মোবাইল ফোন চুরি হয় মাহবুব ইসলাম নামে এক ব্যক্তির। তিনি তেজগাঁও থানায় আসলেও কোনো অভিযোগ দায়ের করতে পারেননি।
মাহবুব ইসলাম বলেন, এখানে এসেছিলাম। কিন্তু জানানো হয়েছে, অফিস কার্যক্রম বন্ধ। তাই এখানে নাকি তাদের কিছু করার নেই। সম্ভব হলে অনলাইনে জিডি করতে বলা হয়েছে আমাকে।
এমন অবস্থা রাজধানীর বেশিরভাগ থানার সেবাপ্রত্যাশীদের। তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরের ৪৫টি থানায় সীমিত পরিসরে শুরু হয়েছে কাজ। তবে বেশ কয়েকটি থানায় গিয়ে দেখা গেছে পুলিশ সদস্যরা রয়েছেন সাদা পোশাকে। অফিসের বাইরে কোনো দায়িত্ব পালন করছেন না তারা।
এদিকে, কিছু থানায় সেবা চালু হলেও ভোগান্তির অবসান চান ভুক্তভোগীরা।
পুলিশ বলছে, চাকরি বাঁচাতে থানায় হাজিরা দিচ্ছেন তারা। পরবর্তী পরিস্থিতিতে নতুন চেতনায় সেবা দিতে আশাবাদী তারা।
শাহবাগ থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ সরকার বলেন, পুলিশের সেবা চালু রাখার চেষ্টা করছি। এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বার্ন হাসপাতাল আছে। অপমৃত্যু সংক্রান্ত সার্টিফিকেট সংক্রান্ত কাজগুলো করার জন্য সেবাটা চালু রেখেছি। বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সত্যিকার অর্থে জনগণের পুলিশ হওয়ার চেষ্টা করছি।
সহকর্মীরা কর্মবিরতি থেকে ফিরলে থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে আশা কর্মস্থলে ফেরা পুলিশ সদস্যদের।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন