নবীন নিউজ ডেস্ক ১১ আগষ্ট ২০২৪ ১১:৩১ এ.এম
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে ৫৩ হাজার ৫১৮ টিইইউস কনটেইনার রাখার জায়গা রয়েছে। গতকাল শনিবার পর্যন্ত রাখা ছিল ৪৩ হাজার ৯৮৬ টিইইউস। ধারণ ক্ষমতার কাছাকাছি কনটেইনার জমে যাওয়ায় দেশের প্রধান সমুদ্রবন্দরে কনটেইনারজট সৃষ্টি হয়েছে; এতে দেশে ব্যবসা-বাণিজ্য মারাত্মক বিঘ্নিত হচ্ছে।
বর্তমানে ট্রেন চলাচল বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ ছাড়া ঢাকার কমলাপুর আইসিডি থেকে রপ্তানিপণ্য ও খালি কনটেইনার আসতে পারছে না বন্দরে। ফলে একদিকে আমদানিপণ্য খালাস কমে গেছে, অন্যদিকে রপ্তানিপণ্য জাহাজে তুলতে বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে জাহাজকে। ফলে জেটিতে ভিড়তে বন্দরের বহির্নোঙরে বাড়ছে অপেক্ষমান জাহাজের সারি।
ব্যবসায়ীরা বলেছেন, আমদানি পণ্য ডেলিভারি কমেছে। এতে সরবরাহব্যবস্থা ব্যাহত হলে আমদানি খরচ বেড়ে যাবে এবং ব্যাহত হবে পণ্য রপ্তানি। এ ছাড়া, বন্দরে জাহাজে পণ্য উঠানামার কাজে বিঘ্ন ঘটছে এবং জাহাজের জট সৃষ্টি হচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন আমদানি পণ্যের সরবরাহ; বিঘ্নিত হচ্ছে সাপ্লাই চেইন ব্যবস্থা।
দেশের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক। চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি), নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ঢাকার কমলাপুর আইসিডি পরিচালনার দায়িত্ব রয়েছে
প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই’র পোর্ট অ্যান্ড শিপিং স্ট্যান্ডিং কমিটির চট্টগ্রাম বন্দরবিষয়ক চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমীন। তিনি বলেন, বাংলাদেশের ক্রান্তিকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আশা করি তিনি দেশের অর্থনীতি সচলে দ্রুত পদক্ষেপ নেবেন।
চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য দ্রুত গতিশীল করা উচিত উল্লেখ করে রুহুল আমিন বলেন, এনবিআর, কাস্টমস কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সহায়তা জরুরি। চট্টগ্রাম বন্দর এবং আমরা টার্মিনাল অপারেটর, বার্থ অপারেটররা আমদানি পণ্য ডেলিভারি এবং রপ্তানিপণ্য জাহাজীকরণে প্রস্তুত আছি। সবার প্রচেষ্টায় এই সংকটকালে আমরা তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। কিন্তু আমদানিপণ্য খালাস না নিলে বন্দর অচল হয়ে পড়বে।
এদিকে বন্দর ও ব্যবসা বাণিজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণে চট্টগ্রাম চেম্বারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ৫৩ হাজার ৫১৮ টিইইউস কনটেইনার রাখার জায়গা রয়েছে। গতকাল পর্যন্ত ৪৩ হাজার ৯৮৬ টিইউউস ছিল। আজ রবিবার থেকে খালাস বাড়লে দুয়েক দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন