রবিবার ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

রিজার্ভে কত টাকা রেখে গেল আওয়ামী লীগ সরকার?

নবীন নিউজ ডেস্ক ১১ আগষ্ট ২০২৪ ০৯:০০ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ছোঁয়া লেগেছে কেন্দ্রীয় ব্যাংকেও। প্রশ্ন উঠেছে কত টাকার আমদানি ব্যয় রেখে বিদায় নিয়েছে আওয়ামী লীগ সরকার।

চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকে মোট রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। তবে এ কয়দিনের অস্থিরতায় রিজার্ভ আরও কমেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা।
 
শনিবার (১০ আগস্ট) নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বর্তমানে রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। সবচেয়ে শঙ্কার ব্যাপার হচ্ছে এর মধ্যে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ১৫ বিলিয়ন ডলারের নিচে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আপাতত রিজার্ভ নিয়ে কোনো তথ্য দেয়া ঝুঁকিপূর্ণ। রিজার্ভের ব্যাপারে এ মুহূর্তে কিছু জানানো সম্ভব না।
 
এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রসঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্ট্রাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক মাহফুজ কবির বলেন, ‘আমাদের জানা মতে ব্যাংকে বর্তমানে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ১২ বিলিয়ন ডলারের মতো। এত বিশাল অর্থনীতি সামাল দেয়ার জন্য এ পরিমাণের রিজার্ভ অপ্রতুল।’
 
সরকার পতনের পর ৭ আগস্ট থেকে ব্যাপক আন্দোলনের মুখে চার ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং উপদেষ্টা পদত্যাগ করতে বাধ্য হন।
 
পরবর্তীতে শুক্রবার (৯ আগস্ট) পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এর আগে গভর্নরের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের শতাধিক কর্মকর্তা বিক্ষোভ করেন।

যেভাবে কেন্দ্রীয় ব্যাংকে বিক্ষোভ হচ্ছে এবং অস্থিরতা তৈরি হয়েছে তাতে করে গচ্ছিত রিজার্ভের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান জাহিদ হোসেন।
 
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির ইতিহাস আছে। এ মুহূর্তে বড় বিষয় হচ্ছে রিজার্ভে যে পরিমাণ অর্থ আছে তা আদৌ নিরাপদ কিনা। রিজার্ভের অর্থের নিরাপত্তা প্রদানে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন