নবীন নিউজ, ডেস্ক ১০ আগষ্ট ২০২৪ ১০:৩৮ এ.এম
হিন্দু সম্প্রদায়ের জানমালের ও মন্দির রক্ষার্থে টিম গঠন করে পাহার দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাতে শাখা ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে ওয়ারীর জয়কালী মন্দিরের সুরক্ষায় মন্দির প্রাঙ্গণে তাদের পাহারা দিতে দেখা যায়। তারেক রহমানের নির্দেশনায় এই কর্মসূচি পালন করছেন বলে জানান নেতাকর্মীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে মন্দির, গীর্জা সুরক্ষার অংশ হিসেবে রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আওয়ামী প্রেতাত্মাদের হামলার হাত থেকে এইসব ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষার জন্য ওয়ারীর জয়কালী মন্দিরে পাহারার ব্যবস্থা করে। অতীতের ন্যায় আওয়ামী লীগের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাত দিন ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে এবং সামনেও করে যাবে।
জবি ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা আমরা দীর্ঘ ১৬ বছর পর স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে পেরেছি। কিন্তু আমাদের এই বিজয়কে একটি চক্র কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই তারা আমাদের সংখ্যালঘু ভাই বোনদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপসনালয়গুলোতে হামলা করে জনতার বিজয়কে ভিন্ন খাতে নিয়ে যেতে চক্রান্ত শুরু করেছে। আমরা তাদের চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেব না। তাই আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষণা যে কোনো মূল্যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই আমরা রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ পালন করতেই রাত জেগে আমাদের সংখ্যালঘুদের বাড়িঘরসহ সব প্রতিষ্ঠানের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। এ কার্যক্রম আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ।
এ সময় জবি ছাত্রদলের অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন