রবিবার ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

রাজধানীতে পুলিশবিহীন বাস চলছে, ব্যবসায়ীরা দোকানপাট খুলছে

নবীন নিউজ ডেস্ক ০৬ আগষ্ট ২০২৪ ১১:২৩ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ করে শেখ হাসিনা। এদিকে সংঘাত আর আতঙ্ক পেরিয়ে শান্ত এক সকাল দেখল ঢাকা। রাতের কারফিউয়ের সময় শেষ হয়েছে মঙ্গলবার ভোর ৬টায়। সকাল থেকে ব্যবসায়ীরা দোকানপাট খুলতে শুরু করেছেন, রাস্তায় বাসসহ গণপরিবহন চলতে শুরু করেছে।

ছোটাছুটি করছিল সরকারি দপ্তরের গাড়িগুলোও। বড় রাস্তাতেও প্রচুর ব্যাটারি চালিত রিকশা চলছে। সকালে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট হয়ে আগারগাঁও শ্যামলী পর্যন্ত সড়ক ঘুরে এমন চিত্রই দেখা গেছে। তবে কোথাও কোনো পুলিশ নেই।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে চলছিল প্রচুর মোটরসাইকেল। ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকেরা দাঁড়িয়ে ছিলেন মহাখালীর আমতলী মোড়ে। পাশের ইউরেকা ফিলিং স্টেশনে দেখা গেল গ্যাস নিতে আসা যানবাহনের লম্বা সারি। সেখানে কথা হল ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক মাহফুজুল হকের সঙ্গে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা মাহফুজ জানালেন, সকালে উত্তরা থেকে মোটরসাইকেলে ট্রিপ নিয়ে গুলশানে এসেছেন। এখন একটু তেল ভরে আবার স্ট্যান্ডে দাঁড়াবেন।

তিনি বললেন, রবি এবং সোমবারও সংঘাতের মধ্যে তিনি মোটরসাইকেল চালিয়েছেন এবং স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি অর্থ উপার্জন করেছেন।

মহাখালী পেরিয়ে জাহাঙ্গীর গেইট সিগনালে মহাখালী মুখী যানবাহনের কিছুটা ভিড়, যানজট দেখা গেল। সেখানে ট্রাফিক ব্যবস্থাপনায় দেখা গেল সেনা সদস্যদের।

কিছুদূর এগোতেই প্রধানমন্ত্রীর কার্যালয়। সামনে অবস্থান নিয়ে ছিলেন সেনা সদস্যরা। তবে আগারগাঁও লিংক রোডে ঢোকার সিগন্যালটিতে কোনো পুলিশ দেখা গেল না।

যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে না কেউ। এপাশ থেকে আগারগাঁওমুখী যানবাহন গুলো দল বেঁধে এগোতে এগোতে জাহাঙ্গীর গেইটমুখী যানবাহনগুলোকে থামিয়ে দিচ্ছে। আবার কিছুক্ষণ পর জাহাঙ্গীর গেইটমুখী যানবাহনগুলো এপাশের যানবাহনগুলোকে থামিয়ে চলছে।

এক ব্যাটারিচালিত রিকশার চালক মো. ফারুক বলেন, এখন তো আমরা ছাড়া আর কেউ নাই মামা। বেশিরভাগ গাড়ি এহনো গ্যারেজে চার্জ দিতাছে। দুপুর হইলে দেখবেন হাজার হাজার রিকশা নামছে।

সরকারি দপ্তরগুলোর শাটলসার্ভিস চালু রয়েছে। সচিবালায়ে একটি মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক মাইক্রোবাসচালক সুমন শেখ বলেন, গাড়ি চালাতে হবে এমন নির্দেশনা পেয়েছেন গতরাতেই। সকলেই সরকারি পুল থেকে গাড়ি নিয়ে বের হয়েছেন। রাস্তাঘাট একদম ফাঁকা। উত্তরা থেকে শুরু করে বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী হয়ে এখন সচিবালয়ের দিকে যাচ্ছেন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন