নবীন নিউজ ডেস্ক ০৬ আগষ্ট ২০২৪ ১১:৪১ এ.এম
সংগৃহীত ছবি
বাংলাদেশের মানুষের এক গৌরবোজ্জ্বল আন্দোলনের ইতিহাস আছে। পলিমাটির এই দেশের মানুষের মন অনেক নরম। কিন্তু যখন দ্রোহের আগুনে প্রজ্জ্বলিত হয় তখন তাদের দ্রোহে স্বৈরশাসনের ভিত জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। বাংলাদেশে বিভিন্ন সময় স্বৈরশাসনবিরোধী আন্দোলন হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে। ৫ আগস্ট তেমনই আরেকটি ঘটনা ঘটল।
বিভিন্ন সময়ে বাংলাদেশে স্বৈরশাসনের বিরুদ্ধে যে ছাত্র-জনতার আন্দোলন এবং গণঅভ্যুত্থান তার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৬৯ সালে আইয়ুব খানের পতন হয় গণঅভ্যুত্থানের মাধ্যমে। গণ অভ্যুত্থানের মাধ্যমেই তাকে ক্ষমতা থেকে চলে যেতে হয়। ইয়াহিয়া খান ক্ষমতায় আসেন এবং নির্বাচন একটি দেন। সত্তরের নির্বাচনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিজয়ী হয়। কিন্তু ইয়াহিয়া খান ক্ষমতা দিতে অস্বীকৃতি জানান। এরপর আমাদের মহান মুক্তিযুদ্ধ। নয় মাসের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়।
স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনও গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা যায়নি। বরং একটি সামরিক ক্যু এবং ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশের ক্ষমতার পালাবদল হয়েছিল।
জিয়াউর রহমানও কোন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হননি। একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জিয়াকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল। এরপর ক্ষমতা মঞ্চে আসেন স্বৈরাচারী হুসেইন মুহম্মদ এরশাদ। দীর্ঘ নয় বছর শাসনামলের পর এরশাদের বিরুদ্ধে ছাত্র গণআন্দোলনের সূচনা হয় এবং ৯০ এর ডিসেম্বরে গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদের পতন হয়।
এরপর বাংলাদেশে প্রথমবারের মত একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে। সেই তত্ত্বাবধায়ক সরকার ৯১ এ নির্বাচন করে এবং সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বিজয়ী হয়।
খালেদা জিয়া ক্ষমতায় আসার পর আবার তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের দাবি ওঠে। কিন্তু সেই দাবি তিনি অস্বীকার করেন। শুরু হয় গণ আন্দোলন। ১৫ ফেব্রুয়ারিতে একতরফা নির্বাচন করেন বেগম খালেদা জিয়া। সেই নির্বাচনের পর আন্দোলন আরও তীব্র হয়। গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। তীব্র গণ অভ্যুত্থানের মাধ্যমে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হন বেগম খালেদা জিয়া।
আওয়ামী লীগ ১৯৯৬ সালে নির্বাচনে বিজয়ী হয় এবং দেশ পরিচালনার দায়িত্ব নেয়। প্রথমবারের মতো বাংলাদেশে ক্ষমতার হাতবদল হয় গণতান্ত্রিক পদ্ধতিতে। একটি দল পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করে ক্ষমতা ছেড়ে দেয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসে এবং আবার শুরু হয় আন্দোলন সংগ্রাম এবং একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। এরকম পরিস্থিতিতে ক্ষমতায় ক্ষমতা গ্রহণ করেন সেনা সমর্থিত ড. ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার। দীর্ঘ দুই বছর ওই সরকারের শাসনামলের পর নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ দেশ পরিচালনা করেছিল। ৫ আগস্ট গতকাল ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং দেশ ত্যাগ করেন।
বাংলাদেশের রাজনীতিতে এটিই হলো সবচেয়ে বড় চমক। একজন জনপ্রিয় নেতা এক লহমায় হয়ে যান খলনায়ক এবং ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত দূরত্ব যেন রাস্তার এপার ওপার।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন