নবীন নিউজ ডেস্ক ০৩ আগষ্ট ২০২৪ ০২:৫২ পি.এম
সংগৃহীত ছবি
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে ঢাকায় অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস।
শনিবার (৩ আগস্ট) মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আন্দোলনকারীদের রোববার (৪ আগস্ট) থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন ঘিরে সচেতন হওয়া এবং আগামী দিনে আরও বিক্ষোভ হবে বলে আশঙ্কা করছে মার্কিন দূতাবাস।
নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়, চলমান পরিস্থিতিতে আন্দোলনকারীদের বিক্ষোভ এবং সরকারের প্রতিক্রিয়ার কারণে মার্কিন নাগরিকেরা যেন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। এ ছাড়া নিরাপত্তাহীনতা বোধ করলে নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে।
মার্কিন নাগরিকদের যেকোনো বিক্ষোভ এবং বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেয়া হয়েছে।
এতে আরও বলা হয়, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন। স্থানীয় ঘটনাসহ আপনার আশপাশের পরিস্থিতির বিষয়ে সচেতন থাকুন এবং কী ঘটছে সে বিষয়ে অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করুন।
এ পরিস্থিতিতে ঢাকার মার্কিন দূতাবাস সীমিত পরিসারে রুটিন কনস্যুলার পরিষেবা প্রদান করছে বলে সতর্কবার্তায় জানানো হয়।
দূতাবাসের কর্মীদের কূটনৈতিক এলাকায় চলাচলে সীমাবদ্ধ এবং দুপুর ১২টা থেকে গুলশান- ২ এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক এড়ানোর জন্য সতর্ক করা হয়েছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন