নবীন নিউজ ডেস্ক ০১ আগষ্ট ২০২৪ ০৮:৫২ এ.এম
সংগৃহীত ছবি
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচারে গ্রেপ্তার-নির্যাতনের অভিযোগ করেছে জাতিসংঘ। সাথে আছে গভীর উদ্বেগও। এ নিয়ে গেল ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন সংস্থাটির মানবাধিকার কমিশন ফলকার টুর্ক।
দুই পাতার চিঠিতে তিনি বলেন, আন্দোলন ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে শিক্ষার্থীসহ একাধিক মানুষের আহত ও নিহতের খবর পেয়েছেন তারা। একই সাথে সরকারের সমর্থক গোষ্ঠি দ্বারা আন্দোলনকারীরা সহিংস আক্রমণের শিকার হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি। দীর্ঘ মেয়াদে বাংলাদেশের নিরাপত্তাখাতের জরুরি সংস্কারের পরামর্শও দেন টুর্ক।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। সার্বিক ঘটনা অনুসন্ধানে, স্বাধীন তথ্যানুসন্ধান টিম পাঠাতে চান তারা।
অন্যদিকে, প্রধানমন্ত্রীকে লেখা চিঠির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত সোমবার (২৯ জুলাই) ফলকার টুর্ককে উত্তর পাঠান। এতে সরকারের পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনাবলির ব্যাখ্যা তুলে ধরেন তিনি।
চিঠিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, টানা তিন সপ্তাহ কোটা সংস্কার নিয়ে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। সরকারও তাদের নিরাপত্তা দিয়েছে। তবে কিছু রাজনৈতিক দল, ধর্মীয় চরমপন্থি ও জঙ্গি গোষ্ঠি তৃতীয় পক্ষ ভুল তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করে। পরিস্থিতি খারাপ হলে দুঃখজনকভাবে কিছু মানুষ নিহত হন এবং কিছু নির্মম ঘটনা ঘটে। এ অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে চিঠিতে উল্লেখ করেন, মাসুদ বিন মোমেন।
চিঠিতে পররাষ্ট্রসচিব বলেন, ফলকার টুর্কের মতন বাংলাদেশও তার নাগরিকদের মানবাধিকার রক্ষায় বদ্ধ পরিকর।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন