সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ

নবীন নিউজ, ডেস্ক ০১ আগষ্ট ২০২৪ ০৮:৫৭ এ.এম

সংগৃহীত

বাঙালির জীবনে অভিশপ্ত মাস, শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। এই মাসটি শোক ও বেদনার। এই আগস্টেই, স্বপরিবারে হত্যা করা হয়েছিলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যে শূন্যতা পূরণ হবার নয় কোনোদিন। ১৯৭৫ সালের আগস্টের ১৫ তারিখ বাঙালির অবিসাংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিণী’সহ পরিবারের প্রায় সবাইকে ঘাতকচক্র নৃশংসভাবে হত্যা করে।

বিশ্বজনতা বঙ্গবন্ধু কে চিনে, এক নির্ভীক বীরের নামে। শোষণ, বঞ্চনা আর পরাধীনতার শেকল থেকে বেরিয়ে আত্মমর্যাদাশীল জাতি গঠনের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু।

যার আজীবন সংগ্রাম আর ত্যাগে জন্ম হয়েছিল একটি মানচিত্রের, কিছু বিশ্বাসঘাতকের চক্রান্তে তাকেই হত্যা করা হয় স্বাধীনতার পরিপূর্ণ তৃপ্তির আগে।বাঙালির গর্বের মুক্তিযুদ্ধের মাত্র ৪ বছর পরেই ইতিহাসে লাগে রক্তের দাগ। ১৫ আগস্ট জাতির জনককে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে রচিত হয় কালো অধ্যায়।

মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক ধারা পরিবর্তনের অপচেষ্টায় লিপ্ত ছিল এদেশেরই কিছু বিপথগামী। তারাই হত্যা করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যের। ইতিহাসের ন্যাক্কারজনক এই অধ্যায়ের পর বারবার প্রমাণিত হয়, ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালায় পরাজিত শক্তির।

ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঠিকই, কিন্তু অগ্রযাত্রা রুখতে পারেনি, তার লালন করা স্বপ্নের। দেরিতে হলেও হয়েছে হত্যাকারীদের বিচার। একসময়ের তলাবিহীন ঝুড়ি এখন বঙ্গবন্ধু পরিবারের হাত ধরেই সমৃদ্ধির পথে।

বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার মধ্য দিয়ে চেষ্টা চলেছিল একটি আদর্শ মুছে ফেলার। সেই নরহত্যার মধ্য দিয়ে বাঙ্গালির ইতিহাসে সে কালো মেঘের সূচনা হয়েছিল, পাঁচ দশক পরও সেই ঘনঘটা ফিরে ফিরে আসে বাংলার আকাশে।

স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ যতোই উন্নতি করুক, জাতির পিতাকে হত্যার গ্লানি- ইতিহাসের পাতা থেকে মুছে যাবে না কোনো দিনও।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন