শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

পল্লী বিদ্যুতে আধুনিকায়ন ও ক্ষমতা বর্ধনে ৭২,৮৯৭টি এসপিসি পোল ক্রয়ে ব্যয় কত?

নবীন নিউজ, ডেস্ক ৩০ জুলাই ২০২৪ ১০:৪১ এ.এম

সংগৃহীত

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড (বাপবিবো) এর  বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বর্ধন (খুলনা বিভাগ) শীর্ষক প্রকল্পের পৃথক তিনটি লটে মোট ৭২,৮৯৭টি বৈদ্যুতিক পোল ক্রয় করবে। এতে মোট ব্যয় হবে ২২৭ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ১৯৩ টাকা।

সূত্র জানায়, বাংলাদেশ সরকার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও সংস্থার নিজস্ব অর্থায়নে মোট তিন হাজার ৭৬ কোটি ২২ লাখ ৫০ হাজার  টাকা প্রাক্কলিত ব্যয়ের প্রকল্পটি ২০২১ সালের ৪ মে  তারিখে একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পটির নির্ধারিত মেয়াদ ২০২১ সালের ৩০ জুন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত।

সূত্র জানায়, বাপবিবো'র আওতায় ৯টি পল্লী বিদ্যুৎ সমিতির (বাগেরহাট, যশোর-১, যশোর-২, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও সাতক্ষীরা) এলাকায় পল্লী বিদ্যুতায়ন নেটওয়ার্কের আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন, ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মিটানো, নিরবচ্ছিন্ন ও গুণগত মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

পরিকল্পনা কমিশন কর্তৃক অনুমোদিত প্রকল্পের সার্বিক ক্রয় পরিকল্পনায় এমসিইপি/বিআরইবি  কেডি-জি-২৩ প্যাকেজে ২৩৯ কোটি ৮৪ লাখ টাকার এসপিসি পোল ক্রয়ের সংস্থান রয়েছে। মালামালের প্রাপ্যতা ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনায় প্যাকেজটিকে ৩টি লটে বিভক্ত করে বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন করা হয়। 

উল্লেখ্য, এ প্রকল্পের অনুকূলে ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৭০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। উক্ত বরাদ্দ থেকে এসপিসি পোল ক্রয়ের ব্যয় নির্বাহ করা হবে।

সূত্র জানায়, প্রকল্পের লট-১ এর অধীনে ২৪,৩০০টি পোলের দাপ্তরিক প্রাক্কলন করা হয় ৬৫ কোটি ৯২ লাখ ৭০ হাজার ২৫৯ টাকা, লট-২ এ ২৪,৩০০ টি পোলের দাপ্তরিক প্রাক্কলন করা হয় ৬৫ কোটি ৯২ লাখ ৭০ হাজার ২৫৯ টাকা এবং লট-৩ এ ২৪,২৯৭টি পোলের দাপ্তরিক প্রাক্কলন করা হয় ৬৫ কোটি ৯২ লাখ ২২ হাজার ৬৮০ টাকা।

সূত্র জানায়, লট-১ এর আওতায় ২৪,৩০০টি পোল ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। এরমধ্যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড ৭৬ কোটি ৬৮ লাখ ১১ হাজার ৮৭৭ টাকা, কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ৭৭ কোটি ৯৫ লাখ ২৩ হাজার ৭৯৭ টাকা এবং দাদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড যৌথভাবে রয়্যাল গ্রিন প্রোডাক্টস লিমিটেড অ্যান্ড পাশা পোলস লিমিটেড ৭৯ কোটি ৯৩ লাখ ২ হাজার ৪১৩ টাকা দর উল্লেখ করে। দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা হিসেবে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড এর নাম সুপারিশ করে।

সূত্র জানায়, লট-২ এর আওতায় ২৪,৩০০টি পোল ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠান এতে সাড়া দেয়। এরমধ্যে চরকা এসপিসি পোলস লি. যৌথভাবে দাদা ইঞ্জিনিয়ারিং লি., টিএসসিও পাওয়ার লিমিটেড এবং পাশা পোলস লিমিটেড ৭৬ কোটি ৬৫ লাখ ১ হাজার ৩৭২ টাকা, বিএ-টি পোলস লি. যৌথভাবে কনটেক কন্সট্রাকশন লি. ৭৭ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৫৯৯ টাকা এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড ৭৯ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৬২৫ টাকা দর উল্লেখ করে। দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা হিসেবে চরকা এসপিসি পোলস লি. যৌথভাবে দাদা ইঞ্জিনিয়ারিং লি., টিএসসিও পাওয়ার লিমিটেড এবং পাশা পোলস লিমিটেড এর নাম সুপারিশ করেছে।

সূত্র জানায়, লট-৩ এর আওতায় ২৪,২৯৭টি পোলের জন্য দরপ্রস্তাব আহ্বন করা হলে ৩টি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। এরমধ্যে পোলস অ্যান্ড কনক্রিট লিমিটেড যৌথভাবে কনটেক কন্সট্রাকশন লি., রয়্যাল গ্রিন প্রডাক্টস লি. এবং শেলটেক টেকনোলজি ৭৬ কোটি ৬১ লাখ ৫৬ হাজার ৯৪৩ টাকা, ক্যাসেল কন্সট্রাকশন লি. ৭৭ কোটি ৬৭ লাখ ৭৩ হাজার ৩৪১ টাকা এবং টিএসসিও পাওয়ার লি. যৌথভাবে একতা পোল ইন্ডাস্ট্রিজ লি. এবং ভিকার কনক্রিট প্রোডাক্টস ৭৯ কোটি ৪৭ লাখ ১৭ হাজার ৬৫৭ টাকা দর উল্লেখ করে। দরপত্র মূলায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা হিসেবে পোলস অ্যান্ড কনক্রিট লিমিটেড যৌথভাবে কনটেক কন্সট্রাকশন লি., রয়্যাল গ্রিন প্রডাক্টস লি. এবং শেলটেক টেকনোলজির নাম সুপারিশ করেছে।

সূত্র জানায়, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় প্রস্তাব ৩টি উপস্থাপন করা হবে। কমিটি প্রস্তাব ৩টিতে অনুমোদন দিলে ৭২,৮৯৭ টি এসপিসি পোল ক্রয়ে মোট ব্যয় হবে ২২৯ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ১৯৩ টাকা।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন