নবীন নিউজ ডেস্ক ২৯ জুলাই ২০২৪ ১১:২৫ এ.এম
সংগৃহীত ছবি
ত্রিপুরায় আলাদা অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে এক বাংলাদেশি দালালও। এদের মধ্যে ২৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে ত্রিপুরার আগরতলা রেলস্টেশন থেকে। তারা সবাই আগরতলা থেকে ট্রেনে করে গুয়াহাটি হয়ে ভারতের অন্য কোন রাজ্যে চলে যাওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু ট্রেনে চড়ার ঠিক আগের মুহূর্তেই তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (২৮ জুলাই) আগরতলা রেলওয়ে স্টেশন অফিসার-ইন-চার্জ তাপস দাস জানান সকালে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে আগরতলা রেল স্টেশনে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক জমায়েত হয়েছেন। এরপরই বিএসএফ, আরপিএফ স্টেশনটিকে ঘিরে ফেলে। এবং স্টেশনের সমস্ত 'প্রবেশ' ও 'বাহির' পথ বন্ধ করে দেয়া হয়। এরপর এক-এক করে ২৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ভারতীয় আইনের মামলা দায়ের করা হয়েছে। ওই বাংলাদেশের নাগরিকরা চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। পুলিশ রিমান্ডে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত বাংলাদশিদের প্রত্যেকেই রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তাদের বয়স ১৯ থেকে ৪০ এর মধ্যে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী কর্মকর্তারা জানতে পেরেছে মূলত ভালো কাজের খোঁজেই তারা সকলেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। যদিও অভিযুক্ত ব্যক্তিদের বয়ানের সত্যতা যাচাই করে দেখছে তদন্তকারী কর্মকর্তারা।
গ্রেপ্তাররা হলেন রাম সাহা (২৪), মোঃ আসমাউল হক (২০), মোহাম্মদ জাকির হোসেন (৪০), মোহাম্মদ শাহিন আলী (২৬), ইব্রাহিম খলিল (২৩), শাহিন আলম (২৮), নয়ন আলী (১৯), মোহাম্মদ ইল্লাহি হোসেন (২১), মোহাম্মদ তইব হোসেন (১৯), মোহাম্মদ ডালিম (১৯), মোঃ আব্দুল আজিজ (২৫), মোহাম্মদ সাইফুল ইসলাম (২৫), শাহাবুদ্দিন শেখ (৩৩), মোহাম্মদ শহিদুল ইসলাম (২০), মোহাম্মদ সুমন (২৬), মোহাম্মদ আমিরুল ইসলাম (২৪), হাজিকুল বাবু (২৬), রমজান শেখ (১৯), মোহাম্মদ মিজানুর (২৪), আলী আকবর (৩৬), শাকিল শেখ মোহাম্মদ (১৯), রেহান শেখ (১৯)। গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ সেলিম রেজা নামে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি দালালকেও।
অন্যদিকে ত্রিপুরা পশ্চিম জেলার আমতলী এলাকায় বিএসএফ এবং ত্রিপুরা রাজ্য পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। এর মধ্যে একজন তৃতীয় লিঙ্গের নাগরিক রয়েছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. তামিম হোসেন (১৮), বিপ্লব বণিক (৫৩), উৎপলা বণিক (৪২), নিঝর বণিক (১৭), জুলি পাল (১৮)।
অন্য আরেকটি অভিযানে ত্রিপুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে ২ রোহিঙ্গা নাগরিককেও। উত্তর ত্রিপুরা জেলার টিলা বাজার বিএসএফ সীমান্ত চৌকি এলাকা থেকে ওই দুই রোহিঙ্গাকে গ্রেফতার করে বিএসএফ। জানা গেছে গত আড়াই মাসে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৫০ জন বাংলাদেশি, ৩২ জন রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আগরতলা রেলওয়ে স্টেশন, আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে জিআরপি, বিএসএফ এবং ত্রিপুরা পুলিশ।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর আইজি (ত্রিপুরা ফ্রন্টিয়ার) পীযূষ পুরুষোত্তম দাস জানান 'বাংলাদেশের সাথে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে ৯৫% সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়েছে। বাকি সাড়ে ২৭ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে। সীমান্ত নাশকতা কিংবা অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফও করা নজরদারি রেখে চলেছে। এর ফলে নাশকতা ও অনুপ্রবেশ অনেকটাই রোধ করা গেছে বলে জানান ওই বিএসএফ কর্মকর্তা।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন