নবীন নিউজ ডেস্ক ২৮ জুলাই ২০২৪ ১১:৩২ এ.এম
সংগৃহীত ছবি
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে সারাদেশে কারফিউ জারি করে সরকার। এতে জনমনে স্বস্তি ফিরে আসে। তবে কারফিউ বলবত থাকায় পর্যটকশূন্য হয়ে পড়েছে কুয়াকাটা। গত এক সপ্তাহে ব্যবসায়ীদের ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
পর্যটক সংশ্লিষ্টরা জানান, কোটা সংস্কার আন্দোলনের শুরু পর থেকে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা কমতে থাকে। আর কারফিউ জারির পর একেবারে পর্যটকশূন্য হয়ে পড়ে। এক সপ্তাহ ধরে সৈকত এলাকায় বিরাজ করছে সুনসান নীরবতা। ফাঁকা রয়েছে হোটেল-মোটেলের কক্ষ। অলস সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসায়ী। দীর্ঘ সময় ধরে পর্যটকের আনাগোনা না থাকায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন তারা।
এর আগে, ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রায় ১০ দিন পর্যটকশূন্য ছিল কুয়াকাটা। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ফের লোকসানের মুখে পড়তে হলো। দ্রুত সময়ের মধ্যে সংকট কাটিয়ে উঠতে না পারলে পর্যটনশিল্পে ব্যাপক ধ্বস নামতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কুয়াকাটা সৈকতের আইসক্রিম বিক্রেতা দেলোয়ার হোসেন বলেন, ‘গত শুক্রবার থেকে পর্যটক নেই বললেই চলে। এই এক সপ্তাহে ৫০০ টাকাও বিক্রি করতে পারিনি। এতে লোকসানে পড়েছি।’
সৈকত সংলগ্ন গার্মেন্টসের জামাকাপড় বিক্রেতা হোসেন মিয়া বলেন, ‘আমার দোকানে দুই জন কর্মচারী। পর্যটক না থাকলেও দোকান প্রতিদিন খুলতে হয়। কারণ দোকান খোলা না রাখলে ইঁদুর সব জামাকাপড় কেটে ফেলে। বসিয়ে বসিয়ে কর্মচারীদের বেতন, দোকান ভাড়া ও কারেন্ট বিল গুনছি।’
কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি শাহ আলম হাওলাদার বলেন, ‘কুয়াকাটায় প্রায় ৩০০ হোটেল রয়েছে। গত এক সপ্তাহে হোটেল ব্যবসায়ীদের ৩০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। এর আগে, ঘূর্ণিঝড় রেমালের সময়ও আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে পর্যটনশিল্পে ধ্বস নামতে পারে। আশা করছি, পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আমরা লোকসান কাটিয়ে উঠতে পারব।’
কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোশিয়েসনের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘গত এক সপ্তাহে কুয়াকাটার ১৬টি পেশার ব্যবসা প্রতিষ্ঠানের ৫০-৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে মুখ থুবড়ে পড়বে পর্যটনশিল্প।’
উল্লেখ্য, পটুয়াখালীতে বর্তমানে ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিথিল ও বাকি সময়ে কারফিউ বলবত রেখেছে জেলা প্রশাসন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন