নবীন নিউজ, ডেস্ক ২৮ জুলাই ২০২৪ ১১:০৭ এ.এম
জীবনে চলার পথে নানা সময় আমরা বিভিন্ন বিপদের সম্মুখীন হই। কখনো সেই সমস্যাটা হয় আর্থিক। আর্থিক সংকটকালে আমরা অনেকের কাছ থেকে টাকা ধার নেই। আবার এর বিপরীত ঘটনাও ঘটে। অনেক সময় দেখা যায় যে কোন আত্মীয় বা বন্ধু টাকা ধার নিলেন এবং নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কিন্তু নির্দিষ্ট সময়ের পরেও টাকা ফেরত দিতে চান না, নানান টালবাহানা করেন। অনেক সময় অনেকে অস্বীকারও করেন। এতে অনেকেই বিপদে পড়েন।
কাউকে টাকা ধার দেওয়ার সময় যেসব বিষয় করণীয়, সে ব্যাপারে জানান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আঞ্জুমান আরা লিমা।
তিনি বলেন, ‘কেউ যখন আমাদের কাছে এই ধরনের সমস্যা নিয়ে আসে তখন আমরা আইনজীবীরা প্রথমেই জানতে চাই যে টাকা ধার দেওয়ার সময় কোনো ডকুমেন্টস আছে কিনা কিংবা কোনো লিখিত বা কেউ সাক্ষী রয়েছেন কিনা। যখন কেউ বলে এসব আছে তখন আমাদের জন্য আইনি প্রক্রিয়ায় কাজ করা সহজ হয়। আবার অনেকেই এসে বলে তিনি তো আমার একেবারে কাছের মানুষ৷ সেজন্য কোনো লিখিত ডকুমেন্টস নেই কিংবা সাক্ষীও নেই। এর আগেও অনেকবার টাকা ধার নিয়েছেন কিন্তু এখন ফেরত দিতে চাচ্ছেন না। তখন আইনি প্রক্রিয়ায় সমাধান করা একটু কঠিন হয়।’
টাকা ধার দেওয়ার সঠিক প্রক্রিয়া সম্পর্কে এই আইনজীবী বলেন, ‘আপনারা যখনই যে কাউকে টাকা ধার দেবেন সেটা ফ্যামিলির কেউ হউক বা বাইরের হউক যদি একটা স্ট্যাম্পে কন্ডিশন ও প্রয়োজনীয় তথ্য লিখে কয়েকজন সাক্ষীর সই রাখেন; পরবর্তীতে কিন্তু সমস্যা হয় না। অনেকেই আবার ভাবেন যে, আমার ফ্যামিলির মানুষ বা কাছের মানুষকে টাকা দিবো যদি কোনো চুক্তি বা স্ট্যাম্পে সই করতে বলি তবে তো মনে কষ্ট পাবে, সম্পর্ক খারাপ হবে। আসলে এটা একটা ভুল ধারণা, আপনি যদি টাকা ধার নেন তবুও এভাবে সাক্ষী রেখে স্ট্যাম্পের মাধ্যমে ধার নেবেন। সাক্ষী দুজনের বেশি রাখাই ভালো। এতে করে সম্পর্ক নষ্ট হবে না সম্পর্ক আরও ভালো হবে ভবিষ্যতে।’
আঞ্জুমান আরা লিমার পরামর্শ অনুযায়ী জেনে নিন টাকা ধার দেওয়ার সময় কোন কাজ করবেন না—
অনেকেই টাকা ধার নেওয়ার জন্য ফাঁকা চেক দিয়ে থাকেন যেটি একেবারে ভুল কাজ। আপনি কারো কাছে ৫ লাখ টাকা নিয়ে চেক দিলেন ফাঁকা এরপর একটা নির্দিষ্ট সময় পর আপনি টাকা দিতে না পারলে সে আপনার নামে ১০ বা ১৫ লাখ টাকা লিখে মামলা করলো তখন আপনারা বিপদে পড়বেন। ভুলেও এসব কাজে ফাঁকা চেক দেবেন না। কখনো দিলেও সেটার প্রয়োজনীয় শর্ত স্ট্যাম্পে লিখে রাখবেন এবং সাক্ষী রাখবেন।
উল্লেখ্য, সাক্ষীদের বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। এসব সাক্ষীর ক্ষেত্রে পরিবারের বা কাছের মানুষ রাখার চেয়ে একটু দূরের মানুষ রাখার চেষ্টা করবেন যে আপনার বিপদে এসে পাশে দাঁড়াবেন।
নবীন নিউজ/জেড
ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধের রিট খারিজ
খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল
কারাগারে কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর হাতাহাতি
কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি: ছাত্রলীগ নেতা
কারাগারে সাবেক মন্ত্রী-এমপিরা ‘জামাই আদরে’, যা বলছেন ডিআইজি প্রিজন্স
পুলিশের জন্য কী না করেছি, আক্ষেপ সাবেক আইজিপি শহীদুল হকের
আ.লীগ আমলের ৩ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নোটিশ
নাটোরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
ধর্ষণের পর হত্যা: প্রেমিকের মৃত্যুদণ্ড
গাজীপুরে আদালত থেকে আসামি ছিনতাই
চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ: ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
১২ দিনের রিমান্ডে পলক
সালমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সবার ৭দিন হলেও কারাগারে থাকা উচিত: পলক
কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়, প্রশ্ন ফারুক খানের
আদালতে ইনু বললেন 'যেই লাউ সেই কদু'
পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কৌশল: অ্যাটর্নি জেনারেল
দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ৫৭৬টি মামলা
ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র
সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন, রয়েছে র্যাব-পুলিশও
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা
চুপ থাকার সময় শেষ: পলক
কারাগারে নেওয়ার সময় সাবেক মন্ত্রী ফরহাদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
স্ত্রী-সন্তানসহ সাদেক খানের অর্ধশত ব্যাংক হিসাব অবরুদ্ধ
চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে চালকের আমৃত্যু কারাদণ্ড
ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ
অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর