নবীন নিউজ ডেস্ক ২৮ জুলাই ২০২৪ ০৯:১৭ এ.এম
সংগৃহীত ছবি
রাজধানীর পল্লবীর বাসিন্দা রেজাউল আরেফিন। চাকরি করেন একটি বেসরকারি ব্যাংকে। আগে বাসে করে ঘন্টার পর ঘন্টা জ্যাম ঠেলে পল্লবী থেকে মতিঝিলে যাতায়াত করলেও, রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল চালু হওয়ার পর থেকে প্রতিদিন সকালে মেট্রোরেলে চড়েই অফিসের উদ্দেশ্যে রওনা হতেন তিনি।
তবে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গেল কয়েকদিনের নজিরবিহীন সহিংসতা এবং মেট্রো স্টেশনে দুর্বৃত্তদের নারকীয় হামলার পর এখন বন্ধ মেট্রো চলাচল। ফলে, দুইদিনের সাপ্তাহিক বন্ধ ও তিনদিনের সাধারণ ছুটির পর গেল বুধবার থেকে আবারও বাসে চেপেই অফিসে যাতায়াত করতে হচ্ছে আরেফিনকে। আর এর এতেই বেধেছে বিপত্তি।
একেতো মাত্র ৪ ঘন্টার অফিস। তার উপর রাস্তায় পরিবহন সংকট। এরসঙ্গে মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে চিরচেনা যানজট। ফলে, জ্যাম ঠেলে একপ্রকার বাধ্য হয়েই বাসে করে অফিসে যাতায়াত করছেন তিনি। বাংলা ইনসাইডারকে আরেফিন মুঠোফোনে জানান, এতে প্রায় প্রতিদিনই অফিসে পৌঁছাতে দেরি হচ্ছে তার। চার ঘন্টার অফিস সত্ত্বেও প্রতিদিন কেবল রাস্তায় কেটে যাচ্ছে ৫-৬ ঘন্টা। ফলে, কারফিউ শিথিলের নির্ধারিত সময়ের মধ্যে বাসায় পৌঁছাতেও বেগ পেতে হচ্ছে তাকে।
কারফিউ সত্ত্বেও রাস্তায় এই চিরচেনা যানজটের অন্যতম কারণ রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল ও নবনির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকা। মেট্রোরেল বন্ধের কারণে কাজীপাড়া এলাকায় দেখা গেছে যানজট। প্রায় দেড় বছর পর ওই এলাকায় মানুষ হঠাৎ করেই ভোগান্তিতে পড়েছেন। অনেকেই সকালে বাসের জন্য দাঁড়িয়ে থাকেন। কেউ আবার মোটরসাইকেল ভাড়া করে রওনা হন কর্মস্থলের উদ্দেশ্যে।
বাংলা ইনসাইডাারের এক কর্মী জানান, গেল কিছুদিন ধরেই উত্তরা থেকে ধানমন্ডির অফিসে আসতে তাকে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। এলিভেটেড এক্সেপ্রেসওয়ে বন্ধ থাকায় প্রতিদিন বনানীতে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসতে থাকতে হয় তাকে। এতে, প্রায়ই নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন তিনি।
ওই কর্মী জানান, রাস্তায় ব্যক্তিগত গাড়ির আধিক্য বেশি। প্রায়ই অর্ধেকটা পথ এসে বাধ্য হয়ে বাস থেকে নেমে সিএনজিচালিত অটোরিকশায় করে অফিসে আসেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, স্বপ্নের মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীবাসীর জন্য কতটা আশির্বাদ হয়ে দাঁড়িয়েছিল, তা গেল কয়েকদিনে এই দুটি সেবা ব্যবহার করতে না পারায় তারা হারে হারে টের পাচ্ছেন। এগুলো ব্যবহার করার চেয়ে বরং ব্যবহার করতে না পারায় এর অভাব ও কার্যকারিতা দুটোই রাজধানীবাসী নতুন করে উপলব্ধি করতে শুরু করেছেন। কারফিউ সত্ত্বেও গেল কিছুদিন ধরে রাজধানীর প্রধান সড়কগুলোতে হঠাৎ তীব্র যানজটের অন্যতম প্রধান কারণ মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, গেল কয়েকদিন সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে তৈরি হয় তীব্র যানজট। বিকেল ৩টার মধ্যেই অধিকাংশ সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম শেষ হওয়ায় কারফিউ শুরুর আগেই বাড়ি ফেরার তাড়া থাকে সবার, ফলে প্রায় সারাদিনই এসব সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে যানজট লেগেই থাকে।
বনানী মোড়ে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য বলেন, গেল তিন চারদিন ধরে অফিস শেষ হওয়ার পরই রাস্তায় গাড়ির ব্যাপক চাপ থাকে। তবে, সেটা সন্ধ্যার মধ্যেই কেটে যায়। সন্ধ্যার পর রাজধানীর অধিকাংশ সড়কে যানজট সহনীয় মাত্রায় থাকে বলেও জানান তিনি। সন্ধ্যার চিরচেনা যানজটে আকীর্ণ ঢাকা শহরে সন্ধ্যাকালীন অচেনা নির্জনতাই বলে দেয়, স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি জনজীবনে। সব মিলিয়েই শহরবাসীর জীবনযাপনে স্বাভাবিক ছন্দ ও স্বস্তি যে এখনও পুরোপুরি ফিরে আসেনি, তা একপ্রকার পরিষ্কার। আর তাই যতই দিন যাচ্ছে অফিসগামী প্রতিটি মানুষ স্বপ্নের মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের অভাবটা আরও বেশি করে উপলব্ধি করছে।
পাশাপাশি আজ থেকে কারফিউ শিথিলের সময়সীমা সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত করায় পরিবর্তন এসেছে অফিসের সময়সূচিতেও। ফলে, আগামী দিনগুলোতে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়েবিহীন রাজধানী ঢাকার যানজট পরিস্থিতি যে আরও অবনতি হবে, তা আ বলার অপেক্ষা রাখেনা। আর তাই রাজধানীবাসীর এখন একটাই জিজ্ঞাসা, কবে খুলে দেয়া হবে স্বপ্নের মেট্রোরেল, কবে আবারও তারা ব্যবহার করতে পারবেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কবে স্বস্তি ফিরবে জনজীবনে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন