শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

দেশে এনজিওগুলোর ঋণ বিতরণ ও আদায় বেড়েছে

নবীন নিউজ, ডেস্ক ২৭ জুলাই ২০২৪ ০৯:৪২ এ.এম

সংগৃহীত

ঋণ আদায়ে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো পিছিয়ে পড়লেও বেসরকারি সংস্থাগুলো (এনজিও) ঋণ আদায়ে এগিয়ে রয়েছে। তাদের বিতরণকৃত ঋণের ৯৫ শতাংশই আদায় হয়েছে। পাশাপাশি এসব সংস্থাগুলোর ঋণ বিতরণের হারও বেড়েছে। অর্থমন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র।

সূত্র জানায়, ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ২০০৬ সালে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৮৯২টি প্রতিষ্ঠানকে ঋণ কার্যক্রম পরিচালনার সনদ দেওয়া হয়েছে।

অন্যদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে একই সময় পর্যন্ত ১৫৫টি প্রতিষ্ঠানের সনদ বাতিল করা হয়েছে। এ অবস্থায় বর্তমানে দেশে ৭৩৭টি প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠান থেকে সুবিধাভোগী বা ঋণ গ্রহীতার সংখ্যা প্রায় চার কোটির অধিক এবং এদের ৯০ শতাংশই নারী।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, গত ২০২৩ সালে এক বছরে দেশের ৭টি বড় এনজিও ঋণ বিতরণ করেছে এক লাখ ৩০ হাজার ১৩৩ কোটি টাকা। শুধু ঋণ বিতরণের ক্ষেত্রেই নয়, তাদের ঋণ আদায়ের হারও ঈর্ষণীয় পর্যায়ে রয়েছে। সংস্থাগুলো ঋণ আদায়ের হার ৯৫ শতাংশেরও বেশি। এ সময় তারা ঋণগ্রহীতাদের কাছ থেকে আদায় করেছে এক লাখ ২৪ হাজার ২৪ কোটি টাকা।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ক্ষদ্র ঋণ বিতরণকারী এই ৭টি প্রধান এনজিওর মধ্যে রয়েছে- ব্র্যাক, আশা, ব্যুরো বাংলাদেশ, টিএমএসএস, শক্তি ফাউন্ডেশন, প্রশিকা ও কারিতাস। 

এর মধ্যে গত ২০২৩ সালের পঞ্জিকা বছরে (জনিুয়ারি-ডিসেম্বর পর্যন্ত) ব্র্যাক মোট ৬৮ হাজার ৬২১ কোটি ৪ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। এর বিপরীতে একই বছরে ঋণ আদায় করেছে ৬৪ হাজার ১৩২ কোটি ৪৫ লাখ টাকা। আলোচ্য বছরে নারী-পুরুষ মিলিয়ে মোট সুবিধাভোগী বা ঋণ গ্রহীতার সংখ্যা ৮৮ লাখ ৮ হাজার ৩৩৯ জন।

একই সময় আশা মোট ঋণ বিতরণ করেছে ৩১ হাজার ৬৬৫ কোটি চার লাখ টাকা। আলোচ্য বছরে নারী-পুরুষসহ মোট সুবিধাভোগী বা ঋণ গ্রহীতার সংখ্যা ৭০ লাখ ৯৭ হাজার ৭৩১ জন।

ব্যুরো বাংলাদেশ মোট ঋণ বিতরণ করেছে ১১ হাজার ৩২০ কোটি ৮৮ লাখ টাকা। এর বিপরীতে আদায় করেছে ৯ হাজার ৩৭৯ কোটি ৮৫ লাখ টাকা। এ সময় নারী-পুরুষ মিলিয়ে মোট সুবিধাভোগী বা ঋণ গ্রহীতার সংখ্যা ২৫ লাখ ৩৩ হাজার ৭৬৯ জন। একই বছরে টিএমএসএস মোট ঋণ বিতরণ করেছে ৮ হাজার ৮৫৭ কোটি ৪০ লাখ টাকা। এর বিপরীতে আদায় করেছে ৮ হাজার ৯৬ কোটি ৩ লাখ টাকা। নারী-পুরুষ মিলিয়ে মোট সুবিধাভোগী বা ঋণ গ্রহীতার সংখ্যা ১৪ লাখ ৪৮ হাজার ৫৭১ জন।

২০২৩ সালে শক্তি ফাউন্ডেশন মোট ঋণ বিতরণ করেছে ৩ হাজার ৮৩৫ কোটি ৮৪ লাখ টাকা। এর বিপরীতে আদায় করেছে ৩ হাজার ৪০২ কোটি ৫০ লাখ টাকা। আলোচ্য বছরে নারী-পুরুষ মিলিয়ে মোট সুবিধাভোগী বা ঋণ গ্রহীতার সংখ্যা ৪ লাখ ৪২ হাজার ১০৩ জন।

একই বছর প্রশিকা মোট ঋণ বিতরণ করেছে ২ হাজার ২৭৮ কোটি ৭৯ লাখ টাকা। এর বিপরীতে আদায় করেছে ২ হাজার ১৬২ কোটি ৬৮ লাখ টাকা। আলোচ্য বছরে নারী-পুরুষ মিলিয়ে মোট সুবিধাভোগী বা ঋণ গ্রহীতার সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ৪০৭ জন। 

কারিতাস মোট ঋণ বিতরণ করেছে ৯৩৯ কোটি ১৭ লাখ টাকা। এর বিপরীতে আদায় করেছে ৮৮০ কোটি ১৩ লাখ টাকা। আলোচ্য বছরে নারী-পুরুষ মিলিয়ে মোট সুবিধাভোগী বা ঋণ গ্রহীতার সংখ্যা ১১ হাজার ৫৩৬ জন।

এনজিওগুলো ঋণ আদায়ের সফলতা নিয়ে অনেক সমালোচনাও রয়েছে। অভিযোগ রয়েছে কোনো কোনো এনজিও ঋণ আদায়ের জন্য জোরজবদস্তির আশ্রয় নিয়ে থাকে। একই সঙ্গে তাদের ঋণের সুদের হারও অনেক বেশি। কোনো কোনো ক্ষেত্রে তা ২৭ শতাংশ পর্যন্ত হয়ে থাকে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন