রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সাগরে নেই ইলিশ, খালি হাতে ফিরছেন জেলেরা

নবীন নিউজ, ডেস্ক ২৬ জুলাই ২০২৪ ১২:৫০ পি.এম

সংগৃহীত

অনুকূল আবহাওয়া না থাকায় পটুয়াখালীর বেশির ভাগ ট্রলারই গভীর সাগরে যেতে পারছে না।  নিষেধাজ্ঞার দীর্ঘ ৬৫ দিন শেষে হাতেগোনা দু-চারটি ট্রলার গভীর সাগরে মাছ শিকারে গেলেও অনেক জেলেই ফিরছেন খালি হাতে। অনেকে আবার ফিরছেন খুব কম সংখ্যক ইলিশ নিয়ে।

ইলিশের এই সংকটের কারণে বিএফডিসি (বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন) মার্কেটগুলোতে ইলিশ চড়া দামে বিক্রি হচ্ছে। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ থেকে ২ হাজার টাকা কেজি দরে, ৮শ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১২শ থেকে ১৪শ টাকা কেজি দরে, ৫ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮শ থেকে ১ হাজার টাকা কেজি দরে এবং জাটকা বিক্রি হচ্ছে ৪শ থেকে ৫শ টাকা কেজি। 

অন্যদিকে কারফিউ বলবৎ থাকায় ভোগান্তিতে পড়েছেন পাইকারি মৎস্য ব্যবসায়ীরা। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাছ সরবরাহে দেখা দিয়েছে পরিবহন সংকট। বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়ায় সরবরাহ করতে হচ্ছে ইলিশসহ সব ধরনের মাছ।

আলীপুর বিএফডিসি মার্কেটের আড়ৎ সাতভাই ফিসের সত্ত্বাধিকারী মিজান জানান, আবহাওয়া খারাপ হওয়ায় সকল মাছধরা ট্রলার তীরে ফিরে এসেছে। এর মধ্যে অনেকেই খালি হাতে ফিরেছে। যার কারণে মাছের দাম অনেক চড়া।

মনি ফিসের স্বত্ত্বাধিকারী আবদুল জলিল ঘরামী বলেন, কিছু কিছু ট্রলার অল্প সংখ্যক মাছ নিয়ে ঘাটে ফিরলেও কারফিউর কারণে আমরা পরিবহন সংকটে রয়েছি। যার কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাছ সরবরাহ দায় হয়ে পড়েছে। তারপরও অনেকে বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে মাছ পাঠাচ্ছে। 

কলাপাড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আশা করছি আবহাওয়া ভালো হওয়ার পর জেলেরা সাগরে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। এছাড়া কারফিউ সংকট কাটলেই ন্যায্য দামে জেলেরা ইলিশসহ সকল মাছ বিক্রি করতে পারবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন