নবীন নিউজ, ডেস্ক ২৬ জুলাই ২০২৪ ১২:৩১ পি.এম
ভারত থেকে আমদানি বৃদ্ধি ও দেশের বাজারে রপ্তানি কম হওয়ায় দিনাজপুরের হিলি বন্দর বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। প্রকার ভেদে দুই দিনের ব্যবধানে পাইকারি বাজারে ১৮০ টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, গত দুই দিন আগে ভারত থেকে আমদানিকৃত যে কাঁচা মরিচ পাইকারি বিক্রি করেছিলো ১৭০ থেকে ১৮০ টাকা কেজি হিসেবে। তা এখন বিক্রি করছেন ১১০ টাকা কেজি দরে। আর খুচরা ব্যবসায়ীরা তা বিক্রি করেছেন ১৪০ টাকায়। হঠাৎ দাম কমায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
সবজি কিনতে আসা আব্দুল রাজ্জাক বলেন, কিছুদিন আগেও ২০০ টাকার উপরে কাঁচামরিচের কেজি ছিলো। এখন তা ১৪০ টাকা কেজি হিসেবে কিনলাম। যদিও কিছুদিন আগেও আমরা কাঁচা মরিচ কিনেছিলাম ৬০ টাকা কেজি দরে। এমন দামে কিনতে পারলে আমাদের জন্য আরও ভালো হয়।
খুচরা ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, কাঁচা মরিচের দাম অনেকটা কমে গেছে। আমরা ১১০ টাকা পাইকারি কিনে তা ১৪০ থেকে ১৫০ টাকা কেজি হিসেবে খুচরা বিক্রি করছি।
পাইকারি কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, গত বুধবার এসব কাঁচা মরিচ বেশি দামে কিনা ছিলো। তাই একটু বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। তবে বৃহস্পতিবার মরিচের আমদানি অনেক বেশি হয়েছে। যার কারণে দামও অনেক কম হবে। শুক্রবার সকালে যদি আরও দাম কম পাই তাহলে আরও কম দামে বিক্রি করবো।
কাঁচা মরিচ আমদানিকারক মো. শাহাবুল ইসলাম বলেন, ভারত থেকে হিলি বন্দরে কাঁচা মরিচের আমদানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এসব মরিচ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি কম হচ্ছে এবং বেচাবিক্রিও কম। যার কারণে কাঁচা মরিচ কম দামে বিক্রি করতে হচ্ছে। গত দুই থেকে তিন দিন আগেও ১৭০ থেকে ১৮০ টাকা ব্যবসায়ীদের পাইকারি দিয়েছি। এখন ১১০ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করা হচ্ছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন